সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
রাখালগাছিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হলেন রবিউল ইসলাম ফারাজী

রাখালগাছিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হলেন রবিউল ইসলাম ফারাজী

চুলকাটি অফিস
বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন আজ বুধবার (২ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে রাখালগাছি ইউনিয়নের দায়িত্ব পেলেন নির্বাচনে আ’লীগ মনোনীত প্রার্থী মোঃ রবিউল ইসলাম ফারাজী। চেয়ারম্যান প্রার্থীর বিপক্ষে মোঃ জাকির হোসেন শেখ ও মোঃ বুলবুল আহমেদ শেখ, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন মনোনয়ন কিনেছিলেন। ৬ষ্ট ধাপের পহেলা জানুয়ারি নির্বাচনে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি দলীয় মনোনয়ন পেয়ে চেয়ারম্যান পদে ভোট গ্রহনের মাধ্যমে নির্বাচনে নির্বাচিত হন শেখ আবু শামীম আছনু। গত ১২ জুন ২০২২ইং চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। নির্বাচন কমিশন পদটি শূন্য ঘোষণা করে। পরবর্তীতে শুধু চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফশিল ঘোষণা করলে নির্বাচনী আমেজ সৃষ্টি হয় ইউনিয়নে। উপজেলা নির্বাচন অফিসার, বাগেরহাট সদর, বাগেরহাট ও রিটার্নিং অফিসার হারুন অর রশিদ, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি ১৭ এর অধীন প্রার্থিতা প্রত্যাহারের পর রাখালগাছি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচনে বিদ্রোহী প্রার্থী না থাকায় রাখালগাছি ইউনিয়ন পরিষদ উপনির্বাচন-২০২২, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা, ২০১০ বিধি অনুযায়ী ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী মোঃ রবিউল ইসলাম ফারাজীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষনা করেছেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers