সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
চুলকাটি অফিস
বাগেরহাট সদর উপজেলার চুলকাটি ঘনশ্যামপুর মাধ্যমিক বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে কংকন ফাতেমা দেবনাথ ( কেএফডি) শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।
জানা যায়, সরকারী পিসি কলেজের গণিত বিভাগের প্রক্তন সহকারী অধ্যাপক কংকন দেবনাথ তপন গত ০১/১১/২০২১ সালে অনাকাংখিতভাবে মারা যান। তিনি স্থানীয় ঘনশ্যামপুর গ্রামের নির্মল দেবনাথে ছেলে এবং চুলকাটি ঘনশ্যামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্রন মেধাবী ছাত্র। তার প্রথম মৃত্যু বার্ষিকীতে তার স্মরণে তার সহধর্মিনী এ শিক্ষা বৃত্তি প্রচলনের উদ্যোগ নিয়েছেন। গত কাল মংগলবার বিদ্যালয়ের সভাপতি প্রদীপ দেবনাথের
সভাপতিত্বে কেএফডি শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন নড়াইল জেলার মনোরঞ্জন কাপুড়িয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. তাপসী কাপুড়িয়া, বরিশাল সরকারি মহিলা কলেজের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফাতেমা হেরেন, যশোর বেশ বসন বুটিকের প্রোপাইটার হালিমা সাহেদ, প্রধান শিক্ষক সুশীল কুমার বিশ্বাস, গৌতম দেবনাথ, মোঃ আবজাল ফকির, শাহিদুল ইসলাম, জয় দেবনাথ, আঃ ছাত্তার শেখ, ডাঃ দিলিপ দেবনাথ, তুলসী দেবনাথ টুলু, প্রমুখ। অনুষ্ঠানে প্রতি শ্রেণিতে দুইজন এবং ৬ষ্ঠ শ্রেনির ৫ জনকে বৃত্তি দেওয়া হয়। প্রতি বছর এ বৃত্তি চালু থাকবে বলে উদ্যোক্তা জানান।
Leave a Reply