শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
বাগেরহাট অফিস
বাগেরহাটে বখাটে সন্ত্রাসীকে চাদা না দেওয়ায় হত দরীদ্র ভ্যান চালককে পিটিয়ে গুরুত্বর জখম করেছে।গুরুত্বর আহত অবস্থায় ভ্যান চালক সুমনকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করেছে।আহত সুমনের পরিবার ও হাসপাতাল সুত্রে জানাগেছে,বাগেরহাট সদরের মিরের ডাঙ্গা গ্রামের মৃত শেখ জিয়াউর রহমান এর পুত্র আবু হানিফ সুমন একজন ভ্যান চালক।কয়েক দিন পুর্বে সে ভাড়া নিয়ে পার্শ্ববর্তি খানপুর গেলে স্থানীয় কবির হাওলাদারের পুত্র রিফাত হাওলাদার ভ্যান চালক সুমনের কাছে চাদা দাবী করে।সুমন চাদার টাকা না দেওয়ায় গত কাল (৩১,১০,২২) বেলা ২টায় সুমনকে পোলেরহাট বাজারে একা পেয়ে রিফাত ও তার পিতা সুমনকে রড দিয়ে পিটিয়ে গুরুত্বর জখম করে।এসময় সুমনের ডাক চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে সুমনকে গুরুত্বর আহতবস্থায় বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে।হাসপাতালে সুমনের পাশে থাকা তার স্ত্রী জেসমিন বেগম ও ফুফু রেহেনা বেগম ক্রন্দনরত কন্ঠে বলেন,সুমনের মা বাবা কেউ নেই সে হতদরীদ্র ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে তাকে এভাবে যারা অমানষিক ভাবে পিটিয়ে জখম করেছে আমরা তার শাস্তি চাই।ষাটগুম্বজ ইউনিয়ন শ্রমিক লীগের সাধারন সম্পাদক শেখ মিজানুর রহমান ও শেখ ইয়াছিন বলেন,খানপুর এলাকায় কোনো ভ্যান ,রিকসা গেলে তাদের কাছ থেকে রিফাত জোর পুর্বক চাদা আদায় করে।এই এতিম ছেলেটা তাদের চাহিদামত চাদা না দেওয়ায় বাপবেটা মিলে ছেলেটাকে রড দিয়ে গরুর মত পিটিয়েছে।আমরা প্রশাসনের কাছে এর দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী করছি।বাগেরহাট মডেল থানার অফিসার ইনচার্জ কে এম আজিজুল ইসলাম বলেন,তদন্ত পুর্বক দোষীদের বিরুদ্বে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply