শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
বাগেরহাটে স্ত্রীর উপর অভিমান করে তিন বছরের পুত্র সন্তানকে হত্যা করে নিজের আত্মহত্যা

বাগেরহাটে স্ত্রীর উপর অভিমান করে তিন বছরের পুত্র সন্তানকে হত্যা করে নিজের আত্মহত্যা

বাগেরহাট প্রতিনিধি :
স্ত্রীর উপর অভিমান করে বাগেরহাটে মোল্লাহাটে তিন বছরের শিশুপুত্রকে হত্যা করে মো: হায়দার মোল্লা (২৮) নামের এক ব্যাক্তি আত্মহত্যা করেছে। শনিবার (২৯অক্টোবর) দুপুরে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে এদের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পুলিশ পিতার বিরুদ্ধে একটি হত্যা মামলা ও একটি অপমৃত্যু মামলা রেকর্ড করেছেন। মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৌমেন দাস জানান, বাগেরহাটের মোল্লাহাট উপজেলার বড় গাওলা গ্রামের মোহাম্মদ হায়দার মোল্লা ঢাকার একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। পারিবারিক বিরোধের জের ধরে তার স্ত্রী জোবাইদা খাতুন স্বামীর বাড়ি ছেড়ে ৮ মাস ধরে তার বাবার বাড়িতে অবস্থান করছিলেন। হায়দার মোল্লার শিশু সন্তান জিসান দাদার বাড়িতে বসবাস করছিল। হায়দার গতকাল বৃহস্পতিবার ঢাকা থেকে বাড়িতে আসেন। শুক্রবার রাতে নিজ ঘরের দরজা বন্ধ করে ছেলে জিসানকে বালিশ চাপা দিয়ে হত্যা করার পর হায়দার সিলিং ফ্যানের সাথে রশি দিয়ে আত্মহত্যা করেন। স্বজনেরা দীর্ঘ সময় ঘরের দরজা বন্ধ পেয়ে ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে রাত ৯টার দিকে ঘরের দরজা ভেঙে ফেলেন। তারা দেখতে পান ঘরের খাটের উপর শিশু জিসানের নিথর দেহ পড়ে রয়েছে ও চিলিং ফ্যানের সাথে ঝুলছে হায়দার মোল্লার লাশ। এরপর স্বজনেরা পুলিশকে খবর দিলে তারা এসে লাশ দুটি উদ্ধার করে।
প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রীর সংগে দীর্ঘ বিরোধের জের ধরে তার উপর অভিমান করে হায়দার মোল্লা তার তিন বছরের পুত্র সন্তানকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers