শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
ভাঙ্গায় ব্যবসায়ীকে কুপিয়ে মারাত্মক জখম

ভাঙ্গায় ব্যবসায়ীকে কুপিয়ে মারাত্মক জখম

ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতাঃ
ফরিদপুরের ভাঙ্গায় এক ব্যবসায়ীকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে কর্মচারী শাহীন গং। ব্যবসায়ীর নাম মোহাম্মদ জিয়াউদ্দিন (৩৫) সে ভাঙ্গা বাজারের ফার্নিচার ব্যবসায়ী।  ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায়।স্থানীয়রা মারাত্মক আহত অবস্থায় জিয়াউদ্দিনকে  উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন। অবস্থার অবনতি হলে সাথে সাথে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। এ ঘটনায় আহত জিয়া উদ্দিনের বড় ভাই কামাল খাঁন বলেন, আমার ভাইয়ের দোকানে মিস্ত্রি হিসেবে কাজ করত শাহীন নামের এক মিস্ত্রি। শাহিন প্রতিনিয়ত পাশের দোকানের রমজান নামের এক মিস্ত্রির সঙ্গে মাদক সেবন করত। বারবার সাবধান করার পরেও তাকে ফেরানো সম্ভব হয়নি। মাদক সেবনের জন্য তাকে দোকান থেকে বাদ দেওয়া  হয়। শাহীনের নিকট দোকান মালিক পাঁচ হাজার টাকা পায়। সেই টাকা চাওয়াকে কেন্দ্র করে গত ১০-১২ দিন আগে তাদের মাঝে হাতাহাতি হয়।  সেই জের ধরে দোকান মালিকজিয়াউদ্দিনের আত্মীয়রা রমজান ও শাহিন কে মারধর করে। সেই মারধরের ঘটনায় থানায় অভিযোগ করেন কর্মচারীর বন্ধু রমজান। অভিযোগের ভিত্তিতে ভাংগা থানায় শুক্রবার বিকেলে সালিশ বৈঠকে বসেন দুই পক্ষ। সালিশ বৈঠকে পরবর্তী তারিখ দেন আগামী সোমবার বিকেলে। ব্যবসায়ী জিয়াউদ্দিন থানা থেকে বের হয়ে দোকানে ফেরার পথে ওঁৎ পেতে থাকা রমজান শাহীন ও রাকিব উপর্যপুরী কুপিয়ে মারাত্মক আহত করে।এ ঘটনা ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ জিয়ারুল ইসলাম বলেন, আমি ঘটনা শুনেছি এবং পুলিশও পাঠিয়েছি অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers