শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
বাগেরহাটে ব্যবসায়ীকে পিটিয়ে টাকা ও স্বর্নালঙ্কার ছিনতাই, গ্রেফতার ৬

বাগেরহাটে ব্যবসায়ীকে পিটিয়ে টাকা ও স্বর্নালঙ্কার ছিনতাই, গ্রেফতার ৬

বাগেরহাট অফিস
বাগেরহাটের মোরেলগঞ্জে স্বর্ণ ব্যবসায়ী দিপক কর্মকার(৪১)কে পিটিয়ে নগদ টাকা ও স্বর্নালংকার ছিনতাই করেছে একটি চক্র।মঙ্গলবার (২৫ অক্টোবর) রাত ৯টার দিকে মোরেলগঞ্জ সদর বাজারের মুরগীপট্টিতে এ ছিনতায়ের ঘটনা ঘটে।এসময় ছিনতাইকারীরা দিপকের কাছে থাকা নগদ ২০ হাজার টাকা ও ৯আনা ওজনের স্বর্নাঙ্কার নিয়ে যায়।
মারধরের শিকার দিপক কর্মকার মোরেলগঞ্জ উপজেলার সেরেস্তাদারবাড়ী এলাকার মৃত জীতেন্দ্রনাথ কর্মকর্তারের ছেলে।মোরেলগঞ্জ বাজারের নিউ প্রভাত জুয়েলার্সের মালিক। আহত দিপক মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে স্বর্ণ ব্যবসায়ী দিপকের অভিযোগের ভিত্তিতে ওই রাতেই ৬জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ জুয়েল শেখ (৩০), মোঃ আঃ রহিম খান (৩০), আনোয়ার হাওলাদার (৩২), সুমন হাওলাদার (৩০), মোঃ পান্না শেখ (৩০), মোঃ জাহিদ আকন (৩২)।এদের সবার বাড়ি মোরেলগঞ্জ উপজেলা সদরের বিভিন্ন এলাকায়।বুধবার (২৬ অক্টোবর) বিকেলে আটককৃতদের বাগেরহাট আদালতে সোপর্দ করেছে পুলিশ।
দিপক কর্মকার বলেন,হামলকারীরা আমার কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করেছিল।টাকা না দেওয়ায় তারা আমার উপর হামলা করেছে।আমার কাছ থেকে ২০ হাজার টাকা এবং ৯আনা ওজনের একটি স্বর্নের চেইন ছিনিয়ে নেয়। টাকা না দিলে দেখে নেওয়ার হুমকীর অংশ হিসেবে এই হামলা হয়েছে। হামলাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন এই ব্যবসায়ী।
মোরেলগঞ্জ থানার উপ-পরিদর্শক অনুপম ঘোষ বলেন,স্বর্ণ ব্যবসয়ীকে মারধর ও টাকা ছিনতাইয়ের ঘটনায় এজাহার নামীয় ৮জনের ৬জনকে গ্রেফতার করা হয়েছে।অন্য দুইজনকে গ্রেফতার করতে অভিযান চালাচ্ছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers