সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
খুলনা-মোংলা মহাসড়কে মটরসাইকেল দুর্ঘটনায় মেধাবী ছাত্র চয়ন নিহত , আহত ১

খুলনা-মোংলা মহাসড়কে মটরসাইকেল দুর্ঘটনায় মেধাবী ছাত্র চয়ন নিহত , আহত ১

চুলকাটি অফিস
বাগেরহাটের ফকিরহাট উপজেলার ও খুলনা মোংলা মহাসড়কের লখপুর বাসষ্ট্যান্ডের অদুরে দুটি মটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষে চয়ন কুমার দেবনাথ (২৫) নিহত হয়েছেন। বুধবার (২৬ অক্টোবর) দুপুর ১টায় ৩০মিানটে লখপুর বাসষ্ট্যান্ডের অদুরে এক সড়ক দুর্ঘটনায় সে মারা যায়। নিহত চয়ন কুমার দেবনাথ খানপুর ইউনিয়নের চুলকাটির বর্ণিকপাড়া এলাকার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি চিন্ময় কুমার দেবনাথ এর একমাত্র পুত্র। এসময় অপরসঙ্গী রাখালগাছি ইউনিয়নের সৈয়দপুর গ্রামের আমাজাদ ফকিরের পুত্র রেজওয়ান ফকির গুরুত্বর আহত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
পুলিশ ও পরিবার সুত্রে জানা গেছে, উক্ত দিন দুপুরে চয়ন দেবনাথ ও রেজওয়ান ফকির খুলনার একটি প্রাইভেট হাসাপাতালে জনৈক আতিœয়কে রক্ত দিতে যাচ্ছিল। তারা লখপুর ভুষণ ডিজিটাল স্কেল এর সামনে গেলে অপর দিক থেকে আসা একটি মটর সাইকেলের সাথে মুখোমুখী সংঘর্ষ হলে উভয়ে গুরুত্বর আহত হয়। এসময় স্থানীয়রা মুমুর্য অবস্থায় তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার চয়ন দেবনাথকে মুতঃ ঘোষনা করেন। কাটাখালী হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক (ওসি) মোঃ মিজানুর রহমান শেখ ঘটনার সত্যতা স্বিকার করে বলেন অপর আহতকে খুমেকে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় চুলকাটি এলাকার শোকের ছায়া নেমে এসেছে। নিহত চয়ন বাগেরহাট সরকারী পিসি কলেজের অনার্স ৩য় বর্ষের ছাত্র।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers