সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
খুলনার সমাবেশে বাগেরহাটের ২০ হাজার নেতাকর্মী

খুলনার সমাবেশে বাগেরহাটের ২০ হাজার নেতাকর্মী

বাগেরহাট অফিস
সকল বাঁধা বিপত্তি, ও পথে পথে চেক-জিজ্ঞাসাবাদ উপেক্ষা করে খুলনার সমাবেশে বাগেরহাটের হাজার-হাজার নেতাকর্মী অংশ নিয়েছেন । শনিবার (২২ অক্টোবর) সকাল থেকে বাগেরহাট জেলা বিএনপি, জেলা ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিভিন্ন উপজেলার পক্ষ থেকে মিছিল সহকারে সমাবেশে অংশগ্রহন করেছেন বলে দাবী করেছেন বাগেরহাট জেলা বি এনপি। খুলনা বিভাগীয় এই গণ সমাবেশে বাগেরহাটের অন্তত ২০ হাজার নেতাকর্মী অংশগ্রহন করেছেন বলে জানিয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফফর রহমান আলম।
বাগেরহাট জেলা জেলা যুবদলের সাধারন সম্পাদক মো: সুজা উদ্দিন মোল্লা সুজন বলেন, সরকারের অত্যাচার থেকে বাঁচতে মানুষ এই গণসমাবেশে অংশ নিয়েছে।শ্রোতের মত মানুষ এসেছে খুলনায়। আমরাও এসেছি বাগেরহাট থেকে।প্রচন্ড রোদে বেশিরভাগ নেতাকর্মীরা তৃষ্ণার্ত, তাই আমরা অর্ধলক্ষ নেতাকর্মীর জন্য খাবার পানির ব্যবস্থা করেছি।আমাদের স্বেচ্ছাসেবকরা নেতাকর্মীদের কাছে পানি সরবরাহ করছেন।
বাগেরহাট জেলা ছাত্রদল নেতা রাসেল মোল্লা বলেন,বাগেরহাটের প্রতিটি জেলা থেকে ছাত্রদলের নেতাকর্মীরা সমাবেশে এসেছে। প্রাণের টানে এসেছি, বাঁধা দিয়ে আর কত জনকে ঘরে রাখা যায়, জাতীয়তাবাদী দলের প্রকৃত সৈনিকরা সমাবেশে এসেছে।
বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফফর রহমান আলম বলেন, যখন গণজোয়ার আসে তখন আর মানুষকে বাঁধা দিয়ে রাখা যায় না।বৃহস্পতিবার থেকে আমাদের নেতাকর্মীদের বাঁধা দেওয়া হচ্ছিল।এমনকি মারধরও করেছে অনেককে। তারপরও বাগেরহাট থেকে ২০ হাজারের বেশি নেতাকর্মী সমাবেশে এসেছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers