শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
অবৈধ যানবাহন বন্ধে ধর্মঘট খুলনা-মোংলা মহাসড়ক অবৈধ যানবাহনের দখলেই !

অবৈধ যানবাহন বন্ধে ধর্মঘট খুলনা-মোংলা মহাসড়ক অবৈধ যানবাহনের দখলেই !

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা

অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবীতে খুলনা বিভাগীয় পরিবহন মালিকদের ডাকা ধর্মঘটের দিনেই সড়ক মহাসড়কগুলো ছিল অবৈধ যানবাহনের দখলে। মালিক পক্ষের ডাকা এমন ধর্মঘটে বিপাকে পড়েছেন সাধারণ খেটে খাওয়া মানুষ ও রোগীরা। এ ছাড়াও বিভিন্ন সংস্থার নিয়োগ পরীক্ষায় অংশ নিতে পারেনি শত শত নারী ও পুরুষ। ছোট ছোট যানবাহনে আদায় করা হচ্ছে অতিরিক্ত ভাড়া। এমন অযৌক্তিক ধর্মঘটের কারণে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষেরা। তারা বলেন বিএনপির ডাকা খুলনা বিভাগীয় সমাবেশকে ঘিরে এমন ধর্মঘট ডাকা হয়েছে বলে তারা দাবী করেন।

একই অভিযোগ করেছে বিএনপি। দলটির রামপাল উপজেলার সাবেক দপ্তর সম্পাদক কাজী জাহিদুল ইসলাম বলেন, আমরা পক্ষকাল ব্যাপী সাংগঠনিক কার্যক্রম জোরদার করেছি খুলনা বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে। হটাৎ করে এমন অযৌক্তিক ধর্মঘট ডাকা সরকারের জন্যেও আত্মঘাতী সিদ্ধান্ত বলে জানান এ নেতা। তিনি বলেন, আমাদের ৬০ থেকে ৭০ ভাগ নেতাকর্মী ইতিমধ্যে খুলনা পৌঁছে গেছেন। যে কোন মূল্যের বিনিময়ে আমরা আমাদের সমাবেশ সফল করবোই। তিনি আরও অভিযোগ করেন আমাদের নেতাকর্মীদের পথে পথে বাঁধা দেয়া হচ্ছে।
এ বিষয়ে খুলনা জেলা বাস মিনিবাস কোস মাইক্রোবাস মালিক সমিতির দায়িত্বশীল কারো সাথে কথা বলা সম্ভব হয়নি। তবে তাদের লিখিত প্যাডে সিলমোহর যুক্ত স্বাক্ষরিত এক পত্রে দেখা যায়, উচ্চ আদালতের আদেশ অমান্য করে সড়ক ও মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল করছে।এগুলো বন্ধের দাবীতে তারা মূলত এ ধর্মঘট ডেকেছেন বলে পত্রে উল্লেখ করেন। কিন্তু দিনভর অবৈধ যানবাহনের দখলেই ছিল সড়ক মহাসড়ক। সড়কে এমন যানবাহন বন্ধের জন্য কোন অথরিটিই সাংবাদিকদের নজরে পড়েনি

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers