সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বাগেরহাটে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

বাগেরহাটে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

বাগেরহাট অফিস
বাগেরহাটের কচুয়ায় আমির হাজরা (৭০) নামের বৃদ্ধের রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার সকালে বাগেরহাট রাজিয়া নাসের ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এদিন দুপুরে নিহতের মরদেহ ময়না তদন্তের শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। এর আগে শুক্রবার বিকেলে কচুয়া উপজেলার টেংরাখালী গ্রামে নিজ বাড়ি থেকে বের হয়ে আমির হাজরা নিখোজঁ হন। শনিবার ভোরে নিহতের বাড়ির পাশে মুরাদ মীরের বাড়ির সুপারির বাগান থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে স্বজনরা কচুয়া হাসপাতালে ভর্তি করে। নিহতের ছেলে তরিকুল ইসলাম বলেন, আমাদের সাথে প্রতিবেশি সেলিম, আনোয়ার ও সোহরাব হাজরা দের জমি নিয়ে বিরোধ চলছিল। আমাদের জমি ফেরত দেবার কথা থাকলেও না দিয়ে বাবাকে ঘুরাতে থাকে। এক পর্যায়ে বাবা মানষিক ভাবে অসুস্থ হয়ে পড়েন। তিনি বলেন, আমার বাবা শুক্রবার বাড়ি থেকে বের হয় আর ফিরে আসেনি। পরে অনেক খোজাখুজির পর শনিবার ভোরে মুরাদ মীরের বাড়ির

সুপারির বাগান থেকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে কচুয়া হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে বাগেরহাট রাজিয়া নাসের ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বাবার মৃত্যুর জন্য প্রতিবেশি সেলিম, আনোয়ার ও সোহরাব হাজরা দায়ি। আমরা তাদের বিচার চাই। তবে এবিষয়ে সেলিম হাজরা অভিযোগ অস্বীকার করে বলেন, যে জমি ফেরত দেওয়ার কথা ছিল সে জমি আমি ফেরত দিয়েছি। অহেতুক হয়রানি করতে তারা মনগড়া অভিযোগ দিচ্ছে। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল হক জানান, ওই বৃদ্ধ বিষপানে আত্মহত্যা করছে বলে প্রাথমিক তথ্য পেয়েছি। ময়না তদন্ত শেষে প্রকৃত কারণ জেনে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers