সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
রামপালে সামাজিক ক্ষমতায়ন সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা

রামপালে সামাজিক ক্ষমতায়ন সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা

 মেহেদী হাসান,নিজস্ব প্রতিবেদক

রামপাল উপজেলা পরিষদ সভাকক্ষে বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসন এবং ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির যৌথ উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজিবুল আলমের সভাপতিত্ব অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন। উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো সামসুদ্দীন, সরকারী পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ, শিক্ষক, সাংবাদিক, কাজী, ইমাম, এনজিও প্রতিনিধি, যুব প্রতিনিধি ও ব্র্যাকের পক্ষে জেলা ব্যবস্থাপক (সেল্প) পলাশ হালদার, এসোসিয়েট অফিসার (সেল্প) জেসমিন আক্তার প্রমুখ।

সমন্বয় সভার উদ্দেশ্য ছিল বাল্য বিয়ে প্রতিরোধে প্রশাসনের সঙ্গে সমন্বয় সাধন, বাল্য বিয়ে হ্রাসকরণে চ্যালেঞ্জগুলি চিহ্নিত করা ও ভবিষ্যত কর্মকৌশল নির্ধারন করা এবং বাল্য বিয়ে প্রতিরোধে কার্যকরি সমন্বিত উদ্যোগ গ্রহণ করা। সভায় বর্তমান পরিস্থিতিতে বাল্যবিবাহ প্রতিরোধের ক্ষেত্রে চ্যালেঞ্জসমুহ চিহ্নিত করে চ্যালেঞ্জ উত্তোরণের উপায় এবং কর্মকৌশল নির্ধারন করা হয়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers