সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
ফকিরহাটে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক-৩

ফকিরহাটে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক-৩

ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশের পৃথক অভিযানে মাদকসহ দুই কারবারি ও একজন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীকে আটক করেছে। পুলিশ জানায়, গোপনে সংবাদ পেয়ে মডেল থানার এএসআই আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশরে একটি দলমঙ্গলবার সন্ধ্যায় ফকিরহাট সদর ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে লাচ্চু শেখ (২৮) কে আটক করে। এসময় তার দেহ তল্লাশী করে ২১পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ ব্যাপারে রাতেই এসআই রফিকুল ইসলাম বাদী হয়ে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। আটক লাচ্চু শেখ উত্তরপাড়া গ্রামের ইউসুব শেখের ছেলে। অপরদিকে, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে আট্টাকী এলাকায় অভিযান চালিয়ে মাদককারবারী শরিফুল ইসলাম (২৮) কে আটক করে পুলিশ। এসময় তার কাছ থেকে ১৮০গ্রাম গাজা উদ্ধার করে। আটক শরিফুল ইসলাম আইয়ুব আলীর ছেলে। এ ব্যাপারে এসআই কার্তিক চন্দ্র পাল বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মাদক দব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন। এছাড়া, মঙ্গলবারে উপজেলা চাকুলী গ্রাম থেকে একটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী সিদ্দিক ইসলাম (৫০) কে আটক করেছে পুলিশ। সে চাকুলি গ্রামের মো. জলিলের ছেলে। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers