সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
চুলকাটি অফিস
বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি আসন্ন উপ-নির্বাচন উপলক্ষে এক আলেচনা সভা ও দোয়া মাহফিলের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার সময় রাখালগাছি ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ও চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগের বার বার নির্বাচিত সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম ফারাজীর নিজ বাসভবনে জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মোঃ আব্দুল হাই ফারাজীর সভাপতিত্বে ও বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শেখ মোহাম্মদ আলীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথী মোঃ রবিউল ইসলাম ফারাজী বলেন, আমি দলীয় ভাবে মনোনয়ন চেয়েছিলাম দল আমাকে উপযুক্ত মনে করে নৌকা প্রতীক দিয়েছে নৌকা প্রতীক বিজয়ী করার দায়িত্ব এখন ইউনিয়ন বাসীর, আমি আপনাদের কাছে দোয়া চাই। উক্ত সভায় বিশেষ অতিথী শেখ মোহাম্মদ আলী বক্তব্যে বলেন রাখালগাছি ইউনিয়ন উপনির্বাচনে আওয়ামী লীগের পক্ষে মনোনয়ন চেয়েছিলেন মোঃ রবিউল ইসলাম ফারাজী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে নৌকা প্রতীক দিয়ে দলকে আরো শক্তিশালী ও ইউনিয়ন বাসীর সেবা করার সুযোগ দিয়েছেন তাই আমরা ঐক্যবদ্ধ হয়ে নৌকা প্রতীককে বিজয়ী করতে হবে তিনি এলাকাবাসীর উর্দ্দেশে বলেন, যার যার অবস্থানে থেকে ইউনিয়নের সকল অপশক্তিকে প্রতিহত করতে হবে এবং নিজেদের মাঝে ভাতৃত্ববোধ একান্ত জরুরী। অন্নন্যাদের মধ্যে বক্তব্য রাখেন, থানা আ,লীগের সহ-সভাপতি ও সৈয়দপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শক্তি নারায়ন দাস, রাখালগাছি ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম ফারাজী, এসময় উপস্থিত ছিলেন, সাবেক ইউপি সদস্য গাজী মাহবুবুর রহমান,খানপুর সাবেক ইউপি সদস্য শেখ আজিজুর রহমান, মো. রফিকুল ইসলাম, আ,লীগ নেতা আলফাজ মোড়ল,সাইদুল ইসলাম, মোজাহিদুল রহমান, হায়দার ফারাজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
Leave a Reply