সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
রামপালে জিম্মি করে মুক্তিপন নেওয়া চক্রের মূল হোতা ১৪ মামলার আসামি গ্রেপ্তার পিন্টু

রামপালে জিম্মি করে মুক্তিপন নেওয়া চক্রের মূল হোতা ১৪ মামলার আসামি গ্রেপ্তার পিন্টু

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের রামপালে ফেসবুকে চাকরির খবর দিয়ে ডেকে এনে আটকে রেখে মুক্তিপণ আদায় করে আসছিল একটি কুচক্রী মহল। গত ৩০ সেপ্টেম্বর শুক্রবার রাতে জরুরি সেবা ৯৯৯ এর ফোন কলের খবর পেয়ে রামপাল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শহীদুল্লাহ মোল্লা (৩৪) নামে এক ব্যক্তিকে উদ্ধার করে। পুলিশ ও ভিকটিম সূত্রে জানা যায় রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র চাকরির খবর দিয়ে মোবাইল নাম্বার সহ ফেসবুকে একটি স্ট্যাটাস দেখে শহীদুল্লাহ মোল্লা, সেই নাম্বারে ফোন দিলে রামপাল উপজেলার কাদিরখোলা গ্রামের আওরঙ্গ সরদার এর ছেলে পিন্টু সরদার (২৫) তাকে তাপবিদ্যুৎ কেন্দ্রে আসতে বলে । এসময় শহীদুল্লাহ মোল্লা তাপবিদ্যুৎ কেন্দ্রে আসলে তাকে মটর সাইকেল করে তাপবিদ্যুৎ কেন্দ্র পাশ দিয়ে বিভিন্ন স্থানে ঘুরিয়ে পিপুলবুনিয়া আলী মোল্লার হ্যাচারীর পরিত্যক্ত ঘরে নিয়ে হাত পা বেঁধে রেখে মুক্তিপণ দাবি করে। এসময় শহীদুল্লাহ মোল্লা টাকা দিতে না চাইলে আকু গাজী(২৬) সোহাগ শেখ (২৭)ও কিরন সরদার (২৮) সুমন মাঝি (২৭) সহ অজ্ঞাত নামা ৩ থেকে ৪ জন লোক এসে দা রড চাইনিজ কুড়াল দিয়ে মারধর শুরু করে এসময় তার কাছে তিন লক্ষ টাকা দাবি করে। এসময় শহীদুল্লাহ মোল্লার ফোন থেকে তার স্ত্রীর নাম্বার নিয়ে তাকে ফোন করে মুক্তিপন দাবি করে। তাদের দেওয়া বিকাশ নাম্বারে তার স্ত্রী পাঁচ হাজার টাকা দেয় । তখন তারা বাকি টাকার জন্য তার স্ত্রীর কাছে হুমকি দিয়ে বলেন বললে টাকা না দিলে শহীদুল্লাহ মোল্লাকে খুন করে লাশ গুম করে ফেলবে । এসময় শহীদুল্লাহ মোল্লার স্ত্রী কোন উপায়ন্ত না পেয়ে জরুরি সেবা ৯৯৯ ফোন করেন। রাতেই জরুরি সেবা ৯৯৯ এর ফোন কলের খবর পেয়ে রামপাল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শহীদুল্লাহ মোল্লাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং শহীদুল্লাহ মোল্লা নিজে বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। রামপাল থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন বলেন উক্ত মামলার এজহার নামা দুই জনকে ঘটনার দিনেই আটক করতে সক্ষম হই এবং গতকাল জিম্মি করে মুক্তিপন নেওয়া চক্রের মূল হোতা পিন্টু সরদারকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেফতার পরক্রিয়াধীন রয়েছে । তিনি আরো জানান এই পিন্টু সরদারের নামে বর্তমানে চুরি-ডাকাতি, ছিনতাই, ধর্ষনসহ ১৪টি মামলা চলমান আছে। এই চক্রটি অনেকদিন ধরে এই ধরনের অপরাধ কাজের সাথে জড়িত ছিল প্রথমিকভাবে আমাদের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers