শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
রাখালগাছির চেয়ারম্যান কর্তৃক হতদরিদ্রকে ভ্যানগাড়ী প্রদান

রাখালগাছির চেয়ারম্যান কর্তৃক হতদরিদ্রকে ভ্যানগাড়ী প্রদান

চুলকাটি ডেস্ক।
বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু শামীম আছনুর পক্ষ হতে হতদরিদ্র ভ্যান চালককে ভ্যান প্রদান করা হয়েছে। রবিবার বিকাল ৫টায় চুলকাটি প্রেসক্লাব চত্তরে এক অনুষ্ঠানে চেয়ারম্যান আবু শামীম আছনু অসহায় ভ্যান চালক রিপন মোড়ল এর হাতে ভ্যানের চাবি প্রদান করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি দিলিপ দেবনাথ, জাতীয় শ্রমিক লীগের সাধারন সম্পাদক মোঃ মনিরুল ইসলাম ফারাজী, মো. মজনু শেখ, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ শামীম হোসেন, সাংবাদিক মিজানুর রহমান মিঠু, মোঃ জাকারিয়া শাওন ও আরিফ ঢালী। উল্লেখ্য সোমবার গভীর রাতে সৈয়দপুর গ্রামের আব্দুল কাদের মোড়লের পুত্র রিপন মোড়লের নিজ বাড়ী হতে আজ্ঞাত চোরেরা একটি অটো ভ্যান চুরি করে পালিয়ে যায়। ভ্যানটি চুরি হওয়ায় ভানচালক অসহায় হয়ে পড়েন। এ অবস্থায় ইউপি চেয়ারম্যান তার নিজ উদ্যোগে তাঁকে একটি ভ্যান গাড়ী ক্রয় করে রিপনকে প্রদান করেন। এ ছাড়া ইউপি চেয়ারম্যান চুলকাটি প্রেসক্লাবের উন্নয়নে ৫০হাজার টাকা অনুদান দেওয়ারও ঘোষনা করেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers