সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
রামপালে প্রান্তিক কৃষকদের সাথে মাঠ দিবস অনুষ্ঠিত 

রামপালে প্রান্তিক কৃষকদের সাথে মাঠ দিবস অনুষ্ঠিত 

মেহেদী হাসান,  নিজস্ব প্রতিবেদক
বাগেরহাটের রামপালে প্রান্তিক কৃষকদের সাথে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ২০২১- ২০২০ অর্থবছরে গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন আওতাধীন ভার্মি কম্পোস্ট উপলক্ষে এই মাঠ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১২ টায় উপজেলার উজড়কুড় ইউনিয়নের রসসেন এশারদ্দিন স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা মাঠে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কৃষ্ণা রাণী মন্ডল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ ফজলুল হক। বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাগেরহাট জেলার উপ-পরিচালক আজিজুর রহমান। অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিবেকানন্দ পাল, পরিমল কুমার বিশ্বাস, নিগার সুলতানা, সুমন কুমার মন্ডল, সজীব বিন সাইদ, কৃষক এসএম আলমগীর হোসাইন, মহিদুল ইসলাম প্রমূখ।
এসময় প্রধান অতিথির বক্তব্য ফজলুল হক বলেন, কৃষকদের মাঠ প্রকল্পের খামার বাস্তবায়নের জন্য উন্নতমানের চাষের কোনো বিকল্প নেই। জমিতে ভার্মি কম্পোস্ট /জৈব সার ব্যবহারে ফসল উৎপাদন বৃদ্ধি পেয়ে থাকে। আমাদের উন্নত দেশ ও স্বাবলম্বী হতে হলে খেয়াল রাখতে হবে আশেপাশে কোনো ফসলি জমি যাতে পতিত পড়ে না থাকে। বাড়িতে গরুর জৈব সার অযথা ফেলে না দিয়ে একটা নিদিষ্ট জায়গায় গর্ত করে অন্তত ৬ মাস পঁচিয়ে জমিতে প্রয়োগ করলে অভাবনীয় সুফল পাওয়া যাবে। পাশাপাশি প্রান্তিক কৃষকরা যদি ধান চাষের পাশাপাশি তেল,ডাল ও মশলা জাতীয় ফসল উৎপাদন করে থাকে তাহলে পরিবারের চাহিদা মিটিয়ে দেশের চাহিদা ও মেটানো সম্ভব বলে মনে করেন ফজলুল হক।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers