সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
খুলনায় ইয়াবাসহ আনন্দ টেলিভিশনের বাগেরহাট জেলা প্রতিনিধি শিহাব উদ্দিন রুবেল গ্রেফতার

খুলনায় ইয়াবাসহ আনন্দ টেলিভিশনের বাগেরহাট জেলা প্রতিনিধি শিহাব উদ্দিন রুবেল গ্রেফতার

খুলনা প্রতিনিধি
বেসরকারি আনন্দ টেলিভিশনের বাগেরহাট জেলা প্রতিনিধি দক্ষিণবঙ্গের মাদক সম্রাট নামে খ্যাত শিহাব উদ্দীন রুবেলকে ৩শ পিচ ইয়াবা সহ আটক করছে খুলনার খালিশপুর থানা পুলিশ ।
এ সময় সাহাবুল সরদার নামে আরো একজনকে আটক করা হয়। বুধবার রাতে খালিশপুরের আবু নাসের হাসপাতালের রোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। সিহাব উদ্দিন রুবেল বাগেরহাট জেলার ফকিরহাটের পাগলা শ্যামনগর এলাকার শেখ হেমায়েত উদ্দিনের পুত্র।
খালিশপুর থানার ওসি কামাল হোসেন জানান, বুধার রাতে খালিশপুর আবু নাসের হাসাপাতালের রোড দিয়ে সাহাবুল নামের এক যুবক সন্দেহজনকভাবে ঘুরাঘুরির সময় পুলিশ সন্দেহবসত তার শরীর তল্লাসী করে ১শ পিস ইয়াবা উদ্ধার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে শাহাবুল জানায় সে শিহাব উদ্দিন রুবেলের কাছ থেকে ১শ পিস ইয়াবা সংগ্রহ করেছে । আরও ২শ পিচ ইয়াবা নিয়ে শিহাব উদ্দীন রুবেল একটু দূরে দাড়িয়ে আছে । তখন পুলিশ সাহাবুলকে দিয়ে মোবাইল করে যে, তার আরো ২শ পিচ ইয়াবা প্রয়োজন। রুবেল ২শ পিচ ইয়াবা নিয়ে রাস্তার সামনে আসলে ওৎপেতে থাকা পুলিশ তাকে আটক করে তার শরীর তল্লাসী করে ২শ পিচ ইয়াবা উদ্ধার করে। ওসি আরো জানায়, শিহাব উদ্দীন রুবেল টেকনাফ থেকে মটোরসাইকেল যোগে ইয়াবা এনে দক্ষিনাঞ্চলে সরবরহ করে।
তার বিরুদ্ধে ফকিরহাট মডেল থানায় দুটি চাঁদাবাজি মামলা,ডিজিটাল নিরাপত্তা আইনে ১টি এবং বাগেরহাট কোর্টে একটি প্রতারণা মূলক মামলা রয়েছে। এছাড়া ফকিরহাট মডেল থানায় উক্ত শিহাব উদ্দিন রুবেলের বিরুদ্ধে পাঁচটি জিডি রয়েছে। অনুসন্ধান করলে সাতক্ষীরা, যশোর, খুলনা, পিরোজপুর সহ বিভিন্ন জেলায় মামলা এবং জিডি থাকতে পারে বলে জানিয়েছে সচেতন মহল।
মামলা এবং জিডির বিস্তারিত বিবরণ নিম্নরূপ: ১) ফকিরহাট মডেল থানার মামলা নং-১৬, তারিখ-১৯/০৫/২০২১ এবং জি,আর-৯৭/২১ (ফকিরহাট), ধারা-৩৮৫/৩৮৭ পেনাল কোড। ২) ফকিরহাট মডেল থানার মামলা নং- ১৪, তারিখ-১৯/০৭/২০২১ এবং জি,আর-১৩৪/২১ (ফকিরহাট), ধারা-৩৮৫/৩৮৭ পেনাল কোড। ৩) ফকিরহাট মডেল থানার মামলা নং-০৭, তারিখ-১৪/০৬/২০২১ এবং জি,আর-১১১/২১ (ফকিরহাট), ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৯(১) ধারা। ৪) বাগেরহাট কোর্টের-৩৫/২০২০ (ফকিরহাট), ধারা-৪০৬/৪২০ পেনাল কোড। ৫) ফকিরহাট মডেল থানার সাধারন ডায়েরি নং-৩০, তারিখ-০১/০৬/২০২১। ৬) ফকিরহাট মডেল থানার সাধারন ডায়েরি নং-১০৫০, তারিখ-২৭/০৫/২০২১। ৭) ফকিরহাট মডেল থানার সাধারন ডায়েরি নং-১০৪৯, তারিখ-২৭/০৫/২০২১। ৮) ফকিরহাট মডেল থানার সাধারন ডায়েরি নং-৯৭৭, তারিখ-২৫/০৫/২০২১। ৯) ফকিরহাট মডেল থানার সাধারন ডায়েরি নং-৮৯৫, তারিখ-২৩/০৫/২০২১। ১০) সর্বশেষ খুলনা খালিশপুর থানায় মাদক আইনে আরেকটি নতুন মামলা হল।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers