শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
ফকিরহাটের নওয়াপাড়ায় ওর্য়াড আ,লীগের বিশেষ বর্ধিত সভা

ফকিরহাটের নওয়াপাড়ায় ওর্য়াড আ,লীগের বিশেষ বর্ধিত সভা

ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের পিলজংগ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ১নং টাউন নওয়াপাড়া ওয়ার্ডের বিশেষ বর্ধিত সভা বুধবার বিকাল সাড়ে ৪টায় শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ ফজলুর রহমান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। প্রধান বক্তা ছিলেন ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ,লীগের সাধারন সম্পাদক মোড়ল জাহিদুল ইসলাম।
ওয়ার্ড আ,লীগের সাধারন সম্পাদক মিহির সরকার এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আ,লীগের সহ-সভাপতি সুবির কুমার মিত্র, যুগ্ন-সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক জীবন কৃষ্ণ ঘোষ ও ইউনিয়ন আ,লীগের সভাপতি প্রভাষক অঞ্জন কুমার দে। সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, ইউনিয়ন আ,লীগের সহ-সভাপতি ঢালী আব্দুল খালেক, যুগ্ন-সাধারন সম্পাদক অমল দত্ত মনি, সাংগঠনিক মোঃ মোশারেফ হোসেন ও বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শিক্ষক রিংকু চক্রবর্তী। সভায় সংগঠনকে সুসংগঠিত করার লক্ষে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় সহযোগী সংগঠনের বিপুল সংখ্যাক নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers