সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বিশ্বে ওমিক্রন ঝড়; কোন দেশে কত মৃত্যু

বিশ্বে ওমিক্রন ঝড়; কোন দেশে কত মৃত্যু

চুলকাটি রিপোর্ট

আবারও বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাস তার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রভাব বিস্তার করতে শুরু করেছে। ইতোমধ্যে ওমিক্রন ঝড়ে কাঁপছে বিশ্ব। এই ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ সুনামি গতিতে সংক্রমণ ছড়াচ্ছে ইউরোপ-আমেরিকায়। শুক্রবার (১৪ জানুয়ারি) বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৩১ লাখ ৬০ হাজার ২০৪ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে ৭ হাজার ৬০০ জনের।

বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৩২ কোটি ৪০ লাখ ৫২ হাজার ২৮০ জনে, মোট মৃতের সংখ্যা উন্নীত হয়েছে ৫৫ লাখ ৪৬ হাজার ৭৪১ জনে।শুক্রবার করোনায় সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এই দিন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৮ লাখ ৫ হাজার ৫০০ জন এবং এ রোগে মারা গেছেন ২ হাজার ১৪০ জন।

এর বাইরে বিশ্বের যেসব দেশে শুক্রবার সংক্রমণ-মৃত্যুর হার বেশি দেখা গেছে, সে দেশগুলো হলো- ফ্রান্স (নতুন আক্রান্ত ৩ লাখ ২৯ হাজার ৩৭১, মৃত্যু ১৯১), ভারত (নতুন আক্রান্ত ২ লাখ ৬৭ হাজার ৩৪৫, মৃত্যু ৪৩০), ইতালি (নতুন আক্রান্ত ১ লাখ ৮৬ হাজার ২৫৩, মৃত্যু ৩৬০), স্পেন (নতুন আক্রান্ত ১ লাখ ৬২ হাজার ৫০৮, মৃত্যু ১৩৯), আর্জেন্টিনা (নতুন আক্রান্ত ১ লাখ ৩৯ হাজার ৮৫৩, মৃত্যু ৯৩) এবং যুক্তরাজ্য (নতুন আক্রান্ত ৯৯ হাজার ৬৫২, মৃত্যু ২৭০)।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। পরিস্থিতি সামাল দিতে ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। অবস্থার উন্নতি না হওয়ায় অবশেষে ওই বছরের ১১ মার্চ করোনাকে মহামারি হিসেবে ঘোষণা করে ডব্লিউএইচও।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers