সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
মুজিবশতবর্ষে কাউকে আর ভুমিহীন ও গৃহহীন থাকতে হবেনা : সিনিয়র সচিব

মুজিবশতবর্ষে কাউকে আর ভুমিহীন ও গৃহহীন থাকতে হবেনা : সিনিয়র সচিব

চুলকাটি অফিস।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মোঃ তোফাজ্জেল হোসেন মিয়া, বলেছেন, মুজিবশতবর্ষে কাউকে আর ভুমিহীন ও গৃহহীন থাকতে হবেনা। আমরা সারা বাংলাদেশই একযোগে ভুমিহীন ও গৃহহীনদের কল্যানে কাজ করে চলছি, ভুমিহীনদের মুখে হাসি ফুটাবার জন্য আমাদের যা যা প্রয়োজন আমরা সেই লক্ষ্যে কাজ করবো। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দ্দেশে আমরা সকল কাজ গুলি বাস্তবায়ন করার জন্যে বিভিন্ন স্থানে পরিদর্শন করছি। এবং প্রায় সব জায়গাতেই ভাল কাজ হয়েছে, যা সন্তোষ জনক। তিনি সোমবার বিকাল সাড়ে ৪টায় বাগেরহাট সদর উপজেলার খাঁনপুর ইউনিয়নের চুড়ামনি আশ্রায়ন প্রকল্প পরিদর্শনে এসে এসব কথা বলেন। তিনি আরো বলেন,যারা ভুমিহীন ও গৃহহীন ছিল, আমরা তাদেরকে ঘর ও ২শতক জমি স্বামী এবং স্ত্রীর যৌথ নামে রেজিষ্ট্রি দলিল করে দেওয়া হয়েছে। তিনি গণমাধ্যম কর্মিদের এক প্রশ্নের জবাবে বলেন আমরা কক্সবাজার এলাকায় যারা ঘুর্নিঝড় ও প্রকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ্য হয়েছেন তাদেরকে ক্রুষ খুলে দিয়ে আইরিশ বিল্ডিং করে দেওয়াসহ ১৯৯৬সাথে নির্মিত আশ্রায়ন প্রকল্পগুলি পূর্নসংস্কার করার কথাও বলেন তিনি।এ সময় তাঁর সাথে আরো উপস্থিত ছিলেন, দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের সচিব মোঃ মহসীন, আশ্রায়ন প্রকল্প-০২ এর প্রকল্প পরিচালক ও যুগ্ন-সচিব আবু সালেহ মোহম্মদ ফেরদাউস খান, খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন (এনডিসি), জেলা প্রশাসক মোঃ আজিজুর রহমান, জেলা ত্রান ও পূর্ণবাসন কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ শরিফুজ্জামান, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অঞ্জন কুমার কুন্ডু,খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির ফহম উদ্দিন, যুবলীগের সাধারণ সম্পাদক আলফাজ মোড়ল ও রাখালগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু শামীম আছনু প্রমুখ। পরিদর্শন শেষে অতিথিবৃন্দরা আশ্রায়ন প্রকল্পে একটি ফলজ বৃক্ষ রোপন করেন। বাগেরহাট সদর উপজেলার চুড়ামনি এলাকায় ৪০টি ঘর নির্মাণ করা হচ্ছে। ৪শ’ বর্গফুটের প্রতিটি ঘর নির্মাণে ২ লাখ ৪০ হাজার টাকা ব্যয় হবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers