সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
টিকা কার্ড ও সনদে তথ্য ঘাটতি, দেশের বাইরে ভোগান্তিতে অনেকে

টিকা কার্ড ও সনদে তথ্য ঘাটতি, দেশের বাইরে ভোগান্তিতে অনেকে

করোনা ভ্যাকসিন বা টিকার সনদের (কার্ড) ওপরে রয়েছে কিউআর (কুইক রেসপন্স) কোড। সেই কোড স্ক্যান করলে সনদ নম্বর, জাতীয় পরিচয়পত্রের নম্বর, নাম ও পাসপোর্ট নম্বর (যুক্ত করা থাকলে) দেখায়।  এর বাইরে আর কোনও তথ্য থাকে না। কোন তারিখে টিকা নেওয়া হয়েছে, কত ডোজ নেওয়া হয়েছে, কী টিকা নেওয়া হয়েছে—এসব তথ্য থাকে না। আর এতেই বেধেছে গোল।

টিকা কার্ড ও টিকার সনদে এসব তথ্য না থাকায় দেশের বাইরের বিভিন্ন বিমানবন্দরের ইমিগ্রেশনে হয়রানির শিকার হয়েছেন এ দেশের সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। টিকার সনদের কিউআর কোড স্ক্যান করে এসব তথ্য না পাওয়ায় সংশ্লিষ্ট দেশে প্রবেশর সময় বিশাল ভোগান্তি পোহাতে হয়েছে অনেককে। টিকার মূল সনদের (হার্ডকপি) সঙ্গে স্ক্যান করা সনদের তথ্যের পুরোপুরি মিল না পাওয়ায় তা জটিলতা তৈরি করে। হয়রানির শিকার হতে হয় যাত্রীদের।

বিষয়টি জানতে টিকা নিবন্ধনের জন্য তৈরি সুরক্ষা প্ল্যাটফর্ম দেখভালের দায়িত্বে থাকা আইসিটি বিভাগের অধীন আইসিটি অধিদফতরের মহাপরিচালক মো. রেজাউল মাকছুদ জাহেদীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সঙ্গে সঙ্গে বিষয়টি যাচাই করে দেখে এর সত্যতা পান। তিনি বাংলা ট্রিবিউনকে জানান, এর আগে কেউ এ বিষয়টি নিয়ে অভিযোগ করেনি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে বলে তিনি জানান। তিনি বলেন, সবার সহযোগিতার জন্যই এটা করা হয়েছে। কিন্তু কিছু তথ্যের ঘাটতির জন্য যদি এমন হয় তাহলে অবশ্যই সেসব তথ্য দিয়ে বিষয়টি সহজীকরণ করা হবে।

বিষয়টি মহাপরিচালকের দৃষ্টিতে আনার জন্য তিনি বাংলা ট্রিবিউনকে ধন্যবাদ জানিয়ে বলেন, আগামীকালই আমি আমাদের ডেভেলপার টিমকে অ্যাড্রেস করবো। আশা করি দ্রুতই বিষয়টির সমাধান হয়ে যাবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers