সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
ফকিরহাটে ৩০জন শিক্ষার্থীকে সাইকেল ও শিক্ষাবৃত্তি প্রদান

ফকিরহাটে ৩০জন শিক্ষার্থীকে সাইকেল ও শিক্ষাবৃত্তি প্রদান

ফকিরহাট প্রতিনিধি
মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জীবনমান উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় ২০২১-২০২২ অর্থবছরে বাগেরহাটের ফকিরহাট উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বাই-সাইকেল বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকাল ১১টায় মূলঘর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ শিক্ষার্থীদের মাঝে এই শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম এর সভাপতিত্বে ও মূলঘর ইউপি চেয়ারম্যান এ্যাডঃ হিটলার গোলদারের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশিষ কুমার নন্দী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ মো. আবু বকর, ইউপি সচিব ফাতেমা তুজ জোহরা, নৃ-গোষ্ঠী কমিটির সভাপতি সঞ্জিত পাত্র ও সুকান্ত পাত্র সহ বিভিন্ন ইউপি সদস্য/সদস্যা, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এদিন ৩০জন শিক্ষার্থীর মাঝে ১লক্ষ ৮হাজার টাকা শিক্ষাবৃত্তি ও ৫জন ছাত্রীকে বাইসাইকেল প্রদান করা হয়েছে। শিক্ষাবৃত্তি ও বাইসাকেল পেয়ে শিক্ষার্থীরা অত্যন্তখুশি হয়েছে। বিভিন্ন শ্রেণীর ছাত্রী শ্রেণীর ছাত্রী সুবর্ণা পাত্র, আখি পাত্র, জয়শ্রী পাত্র, দোলা পাত্র ও প্রেমা পাত্র জানায়, বাইসাইকেল পেয়ে তারা সকলে আনন্দিত। এতোদিন পাঁয়ে হেটে স্কুলে যেতে হতো। এতে অনেক কষ্ট হতো। অনেকদিন সময়মত স্কুলে যেতে পারেনি। এখন বাইসাইকেল পেয়েছে তাই তাদের আর স্কুলে যাতায়াত করতে সমস্যা হবেনা।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers