সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
কুলিয়ারচরে রামদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন সাংবাদিক শুভ্রা

কুলিয়ারচরে রামদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন সাংবাদিক শুভ্রা

জান্নাতুন্নেছা,স্টাফ রিপোর্টারঃ ৬ষ্ঠ ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের অংশ হিসেবে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়ন ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা সদস্য পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন সাংবাদিক মোছাঃ শুভ্রা।

রবিবার (২৬ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাচন অফিসার ও রামদী ইউনিয়ন নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম এর নিকট থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।

কিশোরগঞ্জ কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নের অনন্ত মনোহরপুর রায়ান গ্রামের সুফি সাধক শাহ্ মুহাম্মদ লৎফর রহমানের দ্বিতীয় মেয়ে। সামাজিক কর্মকান্ডে মানবসেবায় তার অবদান পরোক্ষভাবে জড়িয়ে রয়েছে। অসহায় দরিদ্র এবং সমাজের পিছিয়ে পড় এক দৃষ্টান্ত উদাহরণ।

এ বিষয়ে সাংবাদিক শুভ্রা বলেনঃ
সকলের তরে সকলে আমরা”
প্রত্যেকে মোরা পরের তরে,।

এই নীতি কে সামনে রেখে সমাজে পিছিয়ে পড়া মানুষদের পাশে থেকে সহযোগিতা করার জন্যই সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন পত্র সংগ্রহ করেছি।
ইতোমধ্যেই আমার নির্বাচনি এলাকার প্রায় প্রতিটি পাড়া মহল্লায় গণসংযোগ করে সকলের সাথে দেখা সাক্ষাৎ করার চেষ্টা করেছি।

তাছাড়া তিনি বলেনঃ আমি একজন সংবাদকর্মী হিসেবে কাজ করার সুবাদে মানুষের সমস্যাবলী খুবই কাছ থেকে দেখেছি। চেষ্টা করেছি মানুষের সুখ দুঃখে পাশে থাকতে। তাছাড়া তৃনমূল পর্যায়ের জনপ্রতিনিধি বিশেষ করে মেম্বার, চেয়ারম্যানদের কাছে মানুষের প্রত্যাশা কি তা উপলব্ধী করার চেষ্টা করেছি। আবারো নির্বাচনী এলাকায় বিভিন্ন পাড়া-মহল্লায় অসংখ্য অসহায় ও দরিদ্র মানুষ রয়েছে তাদের পাশে থেকে সহযোগিতা করাই হলো আমার মূল অঙ্গীকার। মহান আল্লাহতালা যদি সহায় হয় আমি আমার নির্বাচনী এলাকার গরীব, অসহায় মানুষের পাশে আগে যেমন ভাবে সংবাদকর্মী হিসেবে ছিলাম, ঠিক তেমনই একজন জনপ্রতিনিধি হিসেবে সবসময় পাশে থাকবো ইনশাআল্লাহ।

উল্লেখ্য ৬ষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে কিশোরগঞ্জ জেলার দুইটি উপজেলার পাকুন্দিয়া ও কুলিয়ারচর উপজেলার মোট ১০ টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

৩১ জানুয়ারি ২০২২ রামদী ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers