শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
ফকিরহাটে নাসরিন নামের ভূয়া নারী পুলিশ আটক

ফকিরহাটে নাসরিন নামের ভূয়া নারী পুলিশ আটক

ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে পুলিশের পোশাক পরিধান করা এবং পুলিশ পরিচয় দেওয়ার অভিযোগে নাসরীন খাতুন (৩৮) নামের এক প্রতারককে আটক করেছেন মডেল থানা পুলিশ। শনিবার গভীর রাতে উপজেলার শুভদিয়া ইউনিয়নের দেয়াপাড়া এলাকা থেকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শুভদিয়া ফাঁড়ি পুলিশ তাঁকে আটক করে ফকিরহাট মডেল থানায় সোর্পাদ করেন। আটক নাসরীন খাতুন ফকিরহাটের দেয়াপাড়া এলাকার মৃত মোহাম্মদ আলী শেখ এর কন্যা। শুভদিয়া ফাঁড়ি পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সঞ্জিব কুমার পাল জানান,উক্ত মহিলা ঢাকার একটি ক্লিনিকে চাকুরী করে,এবং সে মাঝে মধ্যে দেয়াপাড়া এলাকার একটি বাড়ীতে বিভিন্ন মহিলা এনে তাদের দিয়ে অনৈতিক ও প্রত্যারনার ফাঁদ পেতে অর্থ আদায় করতো। তার তিনটি বিবাহ ও একাধিক স্বামীও রয়েছে। ঘটনার দিন লোকমুখে খবর পেয়ে তিনি উক্ত মহিলাকে পুলিশের পোষাক সহ আটক করে থানায় সোর্পাদ করেন। এ ব্যাপারে ফকিরহাট মডেল থানায় একটি মামলা দায়ের হয়েছে। আটককৃত মহিলাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers