সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বাগেরহাটে ২২টি মোবাইল উদ্ধার,প্রকৃত মালিককে হস্তান্তর

বাগেরহাটে ২২টি মোবাইল উদ্ধার,প্রকৃত মালিককে হস্তান্তর

বাগেরহাট অফিস
বাগেরহাটে বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ২২টি মোবাইল ফেরত পেয়েছেন প্রকৃত মালিকেরা। সোমবার (১৩ ডিসেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার কে,এম আরিফুল হক উদ্ধারকৃত এসব মোবাইল প্রকৃত মালিকদের হাতে তুলে দেন।এসময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ হাসান,মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার হাসিব ইকবাল,সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে,এম আজিজুল হক,পুলিশের বিশেষ শাখার পরিদর্শক ও পুলিশ মিডিয়া সেলের দায়িত্বে থাকা এস,এম আশরাফুল আলমসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বিভিন্ন এলাকায় হারিয়ে যাওয়া মুঠোফোনের জন্য করা সাধারণ ডায়েরী সূত্রে এসব মুঠোফোন উদ্ধার করা হয়েছে।দীর্ঘদিন পরে হলেও হারানো মুঠোফোন পেয়ে খুশি মালিকরা।মোবাইল ফোরত পাওয়া বাগেরহাটের ফকিরহাট উপজেলার জাহিদ শেখ বলেন,মেয়ের অনলাইন ক্লাসের জন্য মোবাইল ফোনটি কিনে দিয়েছিলাম।গত ইউপি নির্বাচনের সময় ফোনটি হারিয়ে যায়। ফোনটি ফিরে পেয়ে আমি খুশি।এ জন্য আমি বাগেরহাট পুলিশকে ধন্যবাদ জানাই।রামপাল উপজেলার সবুজ খান নামের মোবাইল ফেরত পাওয়া এক মালিক জানান,মোবাইলের আশা প্রায় ছেড়েই দিয়েছিলাম।বন্ধুর পরামর্শে থানায় জিডি করেছিলাম।চারমাস পরে আজ ফোন ফেরত পেয়েছি।পুলিশের প্রতি আমি সত্যিই অনেক কৃতজ্ঞ।
মোংলা এলাকার জয়নব বিবি বলেন,৫ মাস আগে আমার স্বামীর মুঠোফোন হারিয়ে যায়।অনেক খোজাখুজির পরে না পেয়ে আমরা থানায় সাধারণ ডায়েরী করেছিলাম।হঠাৎ করে গতকাল কল দিয়ে জানানো হয়েছে যে আমাদের ফোন পাওয়া গেছে।হারানো মুঠোফোন আজ হাতে পেলাম। আমরা খুব খুশি পুলিশের এই তৎপরতায়।বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক বলেন,বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া মোবাইলের জিডির সূত্র ধরে আমরা ২২টি মোবাইল উদ্ধার করেছি।এইসব মোবাইল প্রকৃত মালিকদের ফিরিয়ে দেওয়া হয়েছে।জেলা পুলিশের এ ধরনের উদ্যেগ অব্যহত থাকবে।তবে নিত্য প্রয়োজনীয় মূল্যবান মুঠোফোন ব্যবহারের ক্ষেত্রে মানুষদের আরও সচেতন থাকার আহ্বান জানান তিনি।তিনি আরও বলেন,অপরাধ দমন ও মানুষের সেবা দানের ক্ষেত্রে পুলিশের সক্ষমতা অনেকগুন বৃদ্ধি পেয়েছে।তথ্য প্রযুক্তির ব্যবহারের মধ্য দিয়ে মুঠোফোন উদ্ধারসহ অপরাধীদের শনাক্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers