শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
রামপাল সদর ইউপি পরিষদকে গতিশীল করতে নাসিরের নানা উদ্যোগ

রামপাল সদর ইউপি পরিষদকে গতিশীল করতে নাসিরের নানা উদ্যোগ

মেহেদী হাসান,নিজস্ব প্রতিবেদক
সরেজমিনে রামপাল সদর ইউনিয়ন পরিষদের বারান্দায় সাংবাদিকরা। রবিবার বেলা পৌনে ১১ টা। নিজ দপ্তরে বসে আগত সেবা প্রত্যাশীদের সেবা দিচ্ছেন চেয়ারম্যান মো. নাসির উদ্দীন। অনেক মানুষ জড়ো হয়েছেন পরিষদে। কেউ জন্ম নিবন্ধন সনদ নিতে বা সংশোধন করতে, কেউ ওয়ারেশ কায়েম সনদ নিতে, আবার কেউ বা বিচার প্রার্থী হয়ে পরিষদে এসেছেন। কথা হয় শ্রীফলতলা গ্রামের মাহাফুজুর রহমান ও ফাতেমা বেগমের সাথে। তারা এসেছেন ওয়ারেশ কায়েম সনদ নিতে। ঝনঝনিয়ার আকরাম খান ও ওয়ারেশ কায়েম সনদ নিতে এসেছেন। শ্রীফলতলার নূর ইসলান জন্ম সনদ নিতে এসেছেন। এভাবে অনেকেই এসেছেন সেবা নিতে। শালিশ বৈঠকে এসেছেন মোড়ল লুৎফর রহমান, নজরুল ইসলাম ও আ. জলিল। তাদের ভোগ দলীয় জমি নিয়ে অভিযোগ করেছেন  একই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সদস্য শেখ মো. সাইফুল্লাহ। চেয়ারম্যান উভয়ের বক্তব্য মন দিয়ে শোনেন। কাগজপত্র পর্যালোচনা করেন, সরেজমিনে গিয়ে জমির বিরোধ নিষ্পত্তি করার আশ্বাস দেন। উভয়ের পক্ষ থেকে বেশ কিছু লোক এসেছিলেন। সবাই সঠিক বিচারে সন্তুষ্ট হয়ে ফিরে গেছেন। স্থানীয় কাদিরখোলা  গ্রামের মোড়ল লুৎফর রহমান বলেন, নতুন চেয়ারম্যান মানুষের পাশে থেকে সেবা প্রদান অব্যাহত রেখেছেন। আমরা তার সেবায় সন্তুষ্ট। চা পান করিয়ে কথা বলেন সাংবাদিকদের সাথে। পরিষদকে গতিশীল করতে এবং সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে নানামুখী পদক্ষেপ নিয়েছেন। মাদক মুক্ত, বাল্যবিবাহ বন্ধ, সন্ত্রাসী মুক্ত, শিশুদের নিরাপত্তা ও জীবনমান উন্নয়ন এবং পরিষদকে সকলের কাছে গ্রহণযোগ্য করতে সকালের সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers