বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে আলোচনায় জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার পানির অভাবে  বোরো ধানে ব্যাপক ক্ষতি, চরম দুশ্চিন্তায় বাগেরহাট  ও রামপালের কৃষকরা বাগেরহাটে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানে ভট্ট আবাসন কেন্দ্রে এমপি মনজুরুল হক রাহাদ বৃটেনের কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্টে  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাযা হিসাবে স্বীকৃতি দেওয়ার আহবান, চুলকাটিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন মিথ্যা অভিযোগ ও অপ-প্রচারের প্রতিবাদে বাগেরহাটে সংবাদ সম্মেলন মোংলা বন্দর পরিদর্শন  সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী প্রেসক্লাব রামপালের পক্ষ থেকে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম-কে অভ্যর্থনা নারী আসনে এমপি হতে চান- মিসেস মনিরা ইসলাম মানবিক সেবক শেখ ফরিদুল ইসলাম প্রতিমন্ত্রী (এমপি) হওয়ায় চুলকাটি প্রেসক্লাব শুভেচ্ছা ও অভিনন্দন
কচুয়ায় দুই মাদক সেবীর জেল-জরিমানা

কচুয়ায় দুই মাদক সেবীর জেল-জরিমানা

বাগেরহাট অফিস
বাগেরহাটের কচুয়ায় ফেরদাউস খান(৩৫) ও বাবুল শেখ (৩৯) নামের দুই মাদকসেবীকে অর্থদন্ড ও কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত মহল ভ্রাম্যমান আদালতের বিচারক হিসেবে এই আদেশ দেন।
এসময়,মাদক সেবন ও সংরক্ষনের অপরাধে ফেরদাউস খানকে ৫‘শ টাকা অর্থদন্ডসহ এক বছরের বিনাশ্রম কারাদন্ড এবং বাবুল শেখকে ৫‘শ টাকা অর্থদন্ডসহ এক বছর ৬ মাসের কারাদন্ড দেওয়া হয়।এর আগে কচুয়া উপজেলার যশোরদি এবং বিলকুল এলাকা থেকে গাজা ও গাজা সেবনের সরঞ্জামাদিসহ দন্ডপ্রাপ্ত দুইজনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আটক ফেরদাউস খান কচুয়া উপজেলার যশোরদি এলাকার রুস্তম খানের ছেলে এবং বাবুল শেখ বিলকুল এলাকার মোখলেছুর রহমানের ছেলে।ফেরদাউসের কাছ থেকে ৫০০ গ্রাম এবং বাবুল শেখের কাছ থেকে ৩০০ গ্রাম গাজা উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,বাগেরহাটের পরিদর্শক মিলন মুখার্জী বলেন,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে ফেরদাউস ও বাবুলকে আটক করা হয়।তাদের কাছে থাকা গাজা ও গাজা সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়।পরবর্তীতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুই আসামীকে দন্ডাদেরশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers