সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
ফকিরহাটে ২৫০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ফকিরহাটে ২৫০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে রবি ২০২১-২০২২ মৌসুমে গম,ভূট্টা, সরিষা, সূর্যমুখি, চিনাবাদাম, শীতকালীন পেয়াজ, মুগ, মুসুর, ও খেসারী আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিসের উদ্যোগে সোমবার সকাল ১০টায় উপজেলা অডিটরিয়ামে কৃষকদের মাঝে বিনামূল্যে এই বীজ ও সার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ নাছরুল মিল্লাত।উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নয়ন কুমার সেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুসরত জাহান, উপ-সহকারি কৃষি কর্মকর্তা প্রদীপ কুমার মন্ডল, কৃষক আ: রাজ্জাক ও কৃষানী হোসনে আরা বেগম প্রমূখ। এদিন উপজেলার ৮ ইউনিয়নের মোট ২৫০ জন কৃষকের মাঝে গম, ভূট্টা, সরিসা, সূর্যমুখী, খেসারী বীজ এবং ডিএপি, এমওপি সার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers