সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বেতাগা ইউনাইটেড মডেল মাধ্যমিক বিদ্যালয়ে সিরাত-উন-নবী উদযাপন

বেতাগা ইউনাইটেড মডেল মাধ্যমিক বিদ্যালয়ে সিরাত-উন-নবী উদযাপন

ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটের বেতাগা ইউনাইটেড মডেল মাধ্যমিক বিদ্যালয়ে সিরাত-উন-নবী-২০২১ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান শুক্রবার সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি শিক্ষাবিদ দুলাল চন্দ্র দাশ এর সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন বেতাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ। ধর্মীয় শিক্ষক মোঃ কবির হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন শিক্ষাবিদ দাশ শিশরি কুমার, বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রদ্যুৎ কুমার দাশ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিধান চন্দ্র দাশ ও অভিভাবক সদস্য সাজ্জাদ খান চপল। এসময় আলোচক হিসাবে বক্তৃতা করেন ধানপোতা মাসকাটা দারুল উলুম মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল হাই, হযরত মাওলানা আতাউর রহমান, চাকুলী দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম হাফেজ মানজুরুল হক ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers