সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
রামপালে রাজনৈতিক দলে ৩৩% নারী নেতৃত্বের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

রামপালে রাজনৈতিক দলে ৩৩% নারী নেতৃত্বের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

রামপালে নারী নেতৃত্বের দাবিতে মানববন্ধন

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি।
বাগেরহাটের রামপালে সকল রাজনৈতিক দলে নারীদের যথাযথ অন্তর্ভুক্তি নিশ্চিতকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টায় রামপাল থানা মোড়ে উপজেলা নারী উন্নয়ন ফোরামের আয়োজনে ও অপরাজিতা নারীর ক্ষমতায়ন  প্রকল্পের সহযোগিতায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলির সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেখ মোয়াজ্জেম হোসেন। উপজেলা অপরাজিতা সমন্বয়কারী পার্থপ্রতিম ঠাকুরের সঞ্চালনায় অন্যান্যর মধ্যে আরো উপস্থিত ছিলেন, জেলা অপরাজিতা সমন্বয়কারী আতাবুর রহমান টিপু, রামপাল উন্নয়ন সমন্বয়কারী এ্যাডভোকেট মহিউদ্দিন শেখ, অধ্যাপিকা সায়রা খাতুন, সাংবাদিক সুজন মজুমদার, অপরাজিতা সদস্য রত্না মিস্ত্রী, মায়া রানী হালদার, মিনা দাস, ঝর্ণা, তাসলিমা আক্তার বৃষ্টি, হোসনেয়ারা বেগম, সরলা মন্ডল, স্মৃতি পাল, সুষমা বিশ্বাস, দীপা মন্ডল, কৃষ্ণা রানী দে, রত্না মিস্ত্রী, গোপেশ্বরী বিশ্বাস, হালিমা বেগম প্রমূখ। মানববন্ধনের শুরুতে জান্নাতুল ফেরদৌস অপরাজিতার বিষয়বস্তু সম্পর্কে ধারণা পত্র পাঠ করেনমানববন্ধনে বক্তারা গণপ্রতিনিধিত্ব আদেশের নির্দেশনা অনুসারে বিভিন্ন রাজনৈতিক দলের সকল পর্যায়ের কমিটি যেন কমপক্ষে ৩৩% নারীদের অন্তর্ভুক্ত করার শর্ত পূরণের দাবি জানান। ২০০৯ সালে সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশে ১৯৭২ অনুসারে বাংলাদেশ নির্বাচন কমিশনে নিবন্ধিত সকল রাজনৈতিক দলের কেন্দ্রীয় কমিটি এবং জেলা, উপজেলা পর্যাযের কমিটিতে ২০২০ সালে ৩৩% শতাংশ নারীর প্রতিনিধিত্ব অর্জিত হওয়ার কথা। কিন্তু এক্ষেত্রে আশানুরূপ অগ্রগতি অর্জিত হয়নি। নির্বাচন কমিশনে রাজনৈতিক দলসমূহের নিবন্ধন সংক্রান্ত আইন ২০২০ প্রণয়নের কাজ চলছে। যেখানে কমিটিসমূহ ৩৩% শতাংশ নারীর প্রতিনিধিত্ব থাকার বিধান রাখা হলেও এ ক্ষেত্রে নির্দিষ্ট কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবির হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা নির্বাচন অফিসার শেখ জাকারিয়া ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি বরাবর স্মারকলিপি প্রদান করেছেন

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers