সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
রামপালে নির্বাচনী সহিংসতায় আহত-২

রামপালে নির্বাচনী সহিংসতায় আহত-২

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা

রামপালে স্থগিত হওয়া রাজনগর ইউপি নির্বাচনে পরাজিত মেম্বার প্রার্থীর হামলা ও মারপিটে দুই জন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন, উপজেলার রাজনগর গ্রামের মৃত গোলাপ মোল্লার পুত্র হাজী আমজাদ হোসেন (৭০) ও একই গ্রামের পুত্র সিরাজ শেখ (৪৫)। আহতদের খুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। রামপাল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতের স্বজনরা জানান, মঙ্গলবার রাজনগর ইউনিয়ন পরিষদের নির্বাচনে ২নং ওয়ার্ডে আপেল প্রতীক নিয়ে জালিনূর ও ফুটবল প্রতীক নিয়ে মহিউদ্দিন মোল্লা নির্বাচন করেন। নির্বাচনে মহিউদ্দিন হেরে গিয়ে দেখে নেওয়ার হুমকি দেন। বুধবার বেলা ১১ টায় বিজয়ী প্রার্থী জালিনূর রহমান নবনির্বাচিত চেয়ারম্যানের সাথে সৌজন্যে সাক্ষাতের জন্য রামপাল সদরে আসার পথে রাজনগর কাচারী বাড়ির মোড়ে পৌছলে পরাজিত প্রার্থী মহিউদ্দিন, ইমন মোল্লা, ফয়সাল মোল্লা, গাউচ মোল্লা, জসিম মোল্লা, নাজমুল, ওবায়দুল হাজরাসহ বেশ কিছু ব্যক্তি হাতুড়ি ও বাঁশের লাঠি দিয়ে বেদম মারপিট করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত রামপাল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। এ ব্যাপারে রামপাল থানার ওসি মো. সামসুদ্দীন এর কাছে জানতে চাইলে তিনি মারপিটের ঘটনা স্বীকার করে জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers