সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
জামেউল উলূম মাদরাসা প্রিন্সিপাল শায়খুল হাদীস মুফতী মো. আবুল বাশার নোমানী দা.বা. ইসলামী বই প্রকাশ

জামেউল উলূম মাদরাসা প্রিন্সিপাল শায়খুল হাদীস মুফতী মো. আবুল বাশার নোমানী দা.বা. ইসলামী বই প্রকাশ

দাওরায়ে হাদীস পড়ুয়া ছাত্রভাইদের জন্য ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জামেউল উলূম মাদরাসা, মিরপুর: ১৪, ঢাকা: ১২০৬ এর সম্মানিত প্রিন্সিপাল শায়খুল হাদীস মুফতী মো. আবুল বাশার নোমানী দা.বা. এর সাড়াজাগানো একটি বই।

বইয়ের নাম: তোহফায়ে নো‘মানী মাগাযীয়ে বুখারী (সহীহ বুখারীতে বর্ণিত যুদ্ধসমূহ)।

এই প্রথম বাংলাভাষাতে লিখিত সম্পূর্ণ একটি ব্যতিক্রমধর্মী বই। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল গাযওয়া এবং সহীহ বুখারীতে বর্ণিত সকল সারিয়াসমূহকে অতিসংক্ষেপে সুবিন্যস্তভাবে ১৬টি শিরোনামের অধীনে উল্লেখ করা হয়েছে।

এ বইটির কিছু বৈশিষ্ট্য:
১.প্রতিটি গাযওয়া এবং সহীহ বুখারীতে বর্ণিত সকল সারিয়াসমূহকে অতিসংক্ষেপে সুবিন্যস্তভাবে ১৬টি শিরোনামের অধীনে উল্লেখ করা হয়েছে।
২.কিতাবটির শুরুতে গাযওয়া ও সারিয়ার সংজ্ঞা এবং তার পরিসংখ্যান নির্ভরযোগ্য ইমামগণের মতামতসহ উল্লেখ করা হয়েছে।
৩.কতগুলো গাযওয়া ও সারিয়াতে যুদ্ধ সংঘটিত হয়েছে এবং কতগুলো গাযওয়া ও সারিয়াতে যুদ্ধ সংঘটিত হয়নি। তার বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে।
৪.প্রতিটি গাযওয়া ও সারিয়া সহীহ বুখারীর মূল মতনে কত পৃষ্ঠায় রয়েছে। তাও উল্লেখ করা হয়েছে।
৫.প্রতিটি গাযওয়া ও সারিয়া “কত হিজরী/সনে, কোন্ মাসে, কোন্ স্থানে, মদীনা থেকে কোন্ দিকে এবং মদীনা থেকে কত কিলোমিটার দূরত্বে সংঘটিত হয়েছিলো; তার সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হয়েছে।
৬.কোন্ যুদ্ধে পতাকার রং কী ছিলো, বহনকারী কে ছিলেন, শত্রুপক্ষ, শত্রুপ্রধান, শত্রুসেনা সংখ্যা, মুসলিমসেনা সংখ্যা, যারা যুদ্ধে অংশগ্রহণ করেন, যুদ্ধের কারণ, যুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ, যুদ্ধের ফলাফল, যুদ্ধময়দানে নবীজির অবস্থান” ইত্যাদি বিষয়গুলো অতিসংক্ষেপে উল্লেখ করা হয়েছে।
৭.কিতাবটির শেষে অত্যন্ত সংক্ষিপ্তভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পূর্ণ জীবনী (মক্কী জীবনী, হিজরতের বিবরণ, মৃত্যুকালীন অবস্থা) সংযোজন করা হয়েছে।
৮.কিতাবটির শুরুতে ও শেষে সকল গাযওয়া ও সারিয়ার ম্যাপ সংযোজন করা হয়েছে।
৯.প্রতিটি গাযওয়া ও সারিয়া ইতিহাসের নির্ভরযোগ্য কিতাব থেকে নেওয়া হয়েছে এবং তার তথ্যসূত্র প্রদান করা হয়েছে।
১০.আমরা আশাবাদী কিতাবটি শিক্ষক ও ছাত্র-ছাত্রী সবার জন্য সমানভাবে উপকারী হবে। বিশেষকরে কিতাবটি ছাত্র-ছাত্রীদের পরীক্ষার জন্য অত্যন্ত সহায়ক হবে। ইনশাআল্লাহ।

নির্ধারিত মূল্য: ১৫০ টাকা।

প্রকাশনায়: মাকতাবায়ে নো‘মানী।
জামেউল উলূম মাদরাসা, মিরপুর: ১৪, ঢাকা: ১২০৬।

দেশের যেকোনো প্রান্ত থেকে বই পেতে যোগাযোগ করুন: ০১৯৪২-৪৩৫৮৯২।
বি.দ্র. সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে বই পাঠানো হয়।
সারা বাংলাদেশে কুরিয়ার খরচ মাত্র ৩০ টাকা।

তবে কোনো মাদরাসা/প্রতিষ্ঠান থেকে ৫ কপির বেশি অর্ডার করলে কুরিয়ার খরচ ফ্রী করা হবে। ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers