সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
রামপালে ভোট কেন্দ্রে প্রভাব বিস্তার, নানা অভিযোগের মধ্যদিয়ে ভোট গ্রহণ সম্পন্ন আটক ২

রামপালে ভোট কেন্দ্রে প্রভাব বিস্তার, নানা অভিযোগের মধ্যদিয়ে ভোট গ্রহণ সম্পন্ন আটক ২

 নিজস্ব প্রতিবেদক

বাগেরহাটের রামপালের রাজনগর ইউনিয়নের নির্বাচনে ভোট কেন্দ্রে প্রভাব বিস্তার ও দায়িত্বরত পুলিশের সাথে অসদাচরণ করায় দুইজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রাজনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ভোট কেন্দ্রে শেখ মিজানুর রহমান (৬০) ও তার ছেলে তরিকুল ইসলাম (৩০) ভোটারদের প্রভাবিত করলে তাতে বাঁধা দেয় পুলিশ। বাঁধা দেয়ায় পুলিশের সাথে অদচারণ করেন তারা। পরে পুলিশ তাদেরকে আটক করে। এছাড়া ভোট কেন্দ্র থেকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এস, এম বদরুল হুদা হিরুর এজেন্ট বের করে দেয়া, দেখিয়ে ভোট নেয়া ও দেখিয়ে ভোট না দেয়ায় ব্যালট ছিনিয়ে নেয়ার মত  নানা ঘটনার মধ্যদিয়ে রাজনগর ইউনিয়নের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। তবে ভোট চলাকালে কোথাও বড় ধরণের অঘটনের খবর পাওয়া যায়নি। ভোট চলাকালে রাস্তাঘাটে পুলিশ, বিজিবি, র্যাবের টহল ছিলো চোখে পড়ার মতো। সেই সাথে ভোট কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সারাক্ষণ মাঠে ছিলেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবীর হোসেন, মোংলা-রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আসিফ ইকবাল, রামপাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সামসুুউদ্দীন। ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতিও ছিলো বেশ ভাল। ভোট শেষে এখন চলছে গণনার কাজ। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের একজন ও তিনজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। তবে ভোট জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সুলতানা পারভীন। তিনি এই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়নের দুইবারের নির্বাচিত প্রয়াত চেয়ারম্যান সরদার আব্দুল হান্নান ডাবলু। ডাবলুর মৃত্যুতে এই ইউনিয়নের ভোট গ্রহণ স্থগিত হয়। এরপর মঙ্গলবার এ ইউনিয়নে পুনরায় ভোট হয়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers