সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
পরিচয় পত্র ছিল না নেই প্রিজাইডিং কর্মকর্তার,সাংবাদিকদের সাথে দূবর্যবহার

পরিচয় পত্র ছিল না নেই প্রিজাইডিং কর্মকর্তার,সাংবাদিকদের সাথে দূবর্যবহার

বাগেরহাট অফিস
বাগেরহাটের রামপাল উপজেলার রাজনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ নং ওয়াডের্র দক্ষিন কালেখার বেড় প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তা মোঃ মিজানুর রহমান শেখের পরিচয় পত্র ছিল না।মঙ্গলবার সকাল সাড়ে দশটায় ওই কেন্দ্রে প্রবেশের সময় সংবাদকর্মীদের বাঁধা প্রদান করেন তিনি।তখন সংবাদকর্মীরা তার পরিচয় জানতে চাইলে নিজেকে প্রিজাইডিং অফিসার পরিচয় দেন।কিন্তু তখন তার কাছে প্রিজাইডিং অফিসার হিসেবে রিটার্নিং কর্মকর্তা প্রদত্ত কোন পরিচয় পত্র ছিল না।সংবাদকর্মীরা তার পরিচয় পত্র চাইলে তিনি সাংবাদিকদের সাথে আরও বেশি রুড় ব্যবহার করেন।এক পর্যায়ে তিনি তার নিজের কক্ষে প্রবেশ করেন।কক্ষে থাকা একটি আলমারি থেকে সাদা পরিচয় পত্র বের করেন।নিজ হাতে ফাকা পরিচয় পত্রে নিজের নাম ঠিকানা লেখেন।ওই ফাকা পরিচয় পত্রে রিটার্নিং কর্মকর্তার সিল স্বাক্ষরও ছিল না।সিল স্বাক্ষর ছাড়া সাদা পরিচয় পত্র কেন,জানতে চাইলে তিনি সাংবাদিকদের কোন সদুত্তর দিতে পারেন নি। পরে এক পর্যায়ে তিনি সাংবাদিকদের কাছে ক্ষমা চান।এছাড়া এই কেন্দ্রের ভোট কক্ষে থাকা পোলিং অফিসার ও এজেন্টদের অধিকাংশের পরিচয় পত্র ছিল না।পরিচয় পত্র না থাকার কথা স্বীকার করে প্রিজাইডিং কর্মকর্তা মোঃ মিজানুর রহমান শেখ বলেন, সকালে এসে ব্যস্ত হয়ে পড়ায় সবাইকে পরিচয় পত্র দিতে পারিনি।আপনারা এসব নিয়ে কথা বলেন না।
রামপাল উপজেলা নির্বাচন কর্মকতা মোঃ জাকারিয়া বলেন,বিষয়টি জেনে আমি ঘটনাস্থলে এসেছি। পরিচয় পত্র না থাকার বিষয়টি আমরা ক্ষতিয়ে দেখছি।তবে মোঃ মিজানুর রহমান ওই কেন্দ্রের বৈধ কর্মকর্তা।এদিকে মোরলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নের ভোটেও নানা অনিয়মের অভিযোগ রয়েছে। এই ইউনিয়নে নৌকা প্রতিকের সমর্থক মোরেলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের দুই নং ওয়াডের্র সদস্য মিলন শেখ নির্বাচনী সংবাদ সংগ্রহে যাওয়া সংবাদকর্মীদের সাথে দূবর্যবহার করেছে।সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাঁধা প্রদান করেছেন।বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪ এর বাগেরহাট জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম বলেন, বহিরাগত ইউপি সদস্য মিলন শেখ ৮ নং ওয়াডের্র মধ্য বরিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করছিল।তখন মিলন শেখ আমাদের সাথেও দূবর্যবহার করেন।বিষয়টি পুলিশ সুপারকে অবহিত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers