সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
আগামীকাল ১লা নভেম্বর ‘দস্যুমুক্ত সুন্দরবন দিবস’ আজ আত্মসমর্পণকৃত সাবেক দস্যুদের হাতে স্বরাষ্ট্রমন্ত্রী তুলে দিবেন পুর্নবাসন সহায়তা সামগ্রী

আগামীকাল ১লা নভেম্বর ‘দস্যুমুক্ত সুন্দরবন দিবস’ আজ আত্মসমর্পণকৃত সাবেক দস্যুদের হাতে স্বরাষ্ট্রমন্ত্রী তুলে দিবেন পুর্নবাসন সহায়তা সামগ্রী

আগামীকাল স্বররাষ্ট্রমন্ত্রীর আগমনে সকল প্রস্তুতি সম্পন্ন

মেহেদী হাসান,নিজস্ব প্রতিবেদক

আজ ১ নভেম্বর দস্যুমুক্ত সুন্দরবন দিবস। ২০১৮ সালের এই দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করেন। এরপর থেকে র‌্যাবের আয়োজনে দিবসটি পালন হয়ে আসছে। দস্যুমুক্ত দিবসের তৃতীয় বর্ষপূর্তিতে সোমবার বাগেরহাটের রামপালে সুন্দরবনের আত্মসমর্পণকৃত সাবেক দস্যুদের পুর্নবাসন সহায়তা প্রদাণ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী।রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবীর হোসেন জানান, সোমবার সকাল ১১টায় রামপাল উপজেলা পরিষদ চত্বরে র‌্যাব ফোর্সেস’র ব্যবস্থাপনায় এই পুনর্বাসন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন খুলনা সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রনালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, পুলিশের মহাপরিচালক ড. বেনজির আহমেদ, র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, র‌্যাব-৬ ও র‌্যাব-০৮ এর অধিনায়ক, বাগেরহাট জেলাসহ স্থানীয় প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা। সেখানে আরো উপস্থিত থাকবেন পুর্নবাসন সহায়তাপ্রাপ্ত৩শ ২৬ জন সাবেক বন ও জলদস্যু। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ সকল আত্মসমর্পণকৃত সাবেক দস্যুদের হাতে তুলে দিবেন পুর্নবাসন সহায়তা সামগ্রী। পুর্নবাসন সহায়তা হিসেবে

আগামীকাল স্বররাষ্ট্রমন্ত্রীর আগমনে সকল প্রস্তুতি সম্পন্ন

তাদেরকে দেয়া হবে বসত ঘর, দোকান ঘর, নৌকা-ট্রলার ও গবাদি পশু। পুর্নবাসন সহায়তার বসত ও দোকান ঘর সাবেক দস্যুদের পছন্দনীয় জায়গায় ইতিমধ্যে র‌্যাবের ব্যবস্থাপনায় নির্মাণ সম্পন্ন হয়েছে। তাদের হাতে তুলে দেয়া হবে ঘর ও দোকানের চাবি। আর অনুষ্ঠানস্থলে প্রস্তুত রয়েছে নৌকা-ট্রলার, জাল ও গরু। যা আনুষ্ঠানিকভাবে আজ সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী আত্মসর্মণকৃত সাবেক দস্যুদের হাতে তুলে দিবেন। এরমধ্যে ঘর পাচ্ছেন ১০২ জন, দোকান ৯০ জন ও ২০ জন পাচ্ছেন নৌকা-ট্রলার। আর বাকীরা পাচ্ছেন গবাদী পশু গরুসহ নানান সহায়তা।১লা নভেম্বর দস্যুমুক্ত সুন্দরবন দিবসের তৃতীয় বর্ষপূতি অনুষ্ঠান সফল করতে রামপালে চলছে নানা প্রস্তুতি। উপজেলা পরিষদ চত্বরের অনুষ্ঠানস্থলে র‌্যাবের ব্যাপক কার্যক্রম চলছে। সেখানে কাজের তদারকি করছেন র‌্যাবসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers