সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
একই পরিবারের ৩ জনকে হত্যার ঘটনায় মামলা, আটক ৪

একই পরিবারের ৩ জনকে হত্যার ঘটনায় মামলা, আটক ৪

খুলনা প্রতিনিধি

খুলনার কয়রা উপজেলায় একই পরিবারের ৩ জনকে হত্যার ঘটনায় একটি মামলা হয়েছে। একই সঙ্গে আটক করা হয়েছে চারজনকে।নিহত রাজমিস্ত্রি হাবিবুল্লাহ গাজীর মা কোহিনুর খানম বাদী হয়ে মঙ্গলবার রাতে কয়রা থানায় মামলাটি করেন।

কয়রা থানার ওসি রবিউল হোসেন জানান, এই মামলায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজন নারীসহ মোট ৪ জনকে আটক করা হয়েছে। তাদেরকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া হত্যাকাণ্ডের কারণ উদঘাটন ও হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তারের জন্য এলাকায় অভিযান চালানো হচ্ছে।

প্রসঙ্গত, মঙ্গলবার সকালে বামিয়া গ্রামে বাড়ির পাশের পুকুর থেকে হাবিবুল্লাহ গাজী (৩৫), তার স্ত্রী বিউটি বেগম (৩০) ও মেয়ে হাবিবুন্নাহার টুনির (১৪) লাশ উদ্ধার করেছিল পুলিশ। সোমবার রাতে তাদেরকে হত্যার পর লাশ পুকুরে ফেলে দেয় হত্যাকারীরা।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers