শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
ফকিরহাটে করোনা ভাইরাস রোধে প্রশিক্ষণ কর্মশালা

ফকিরহাটে করোনা ভাইরাস রোধে প্রশিক্ষণ কর্মশালা

ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য কর্মীদের করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশিক্ষণ কেন্দ্রে রোববার সকাল ১০টায় প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অসীম কুমার সমাদ্দার। বর্তমান পরিস্থিতিতে সংক্রমণ প্রতিরোধে আইসিডিডিআর-বি ও এফসিডিও এর সহযোগিতায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রস্তাবিত নিয়ম মেনে করোনা ভাইরাস সংক্রমণ সীমিত করা,সংক্রমণ উৎস নিয়ন্ত্রণ, প্রশাসনিক, পরিবেশগত ও প্রকৌশলগত নিয়ন্ত্রণে কারিগরি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৯৫ জন স্বাস্থ্যকর্মী ৩টি ব্যাচে অংশগ্রহণ করেন। আইসিডিডিআর-বি এর বিশেষজ্ঞ প্রশিক্ষক ডা. রাকিবুল হাসান প্রশিক্ষণ প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার সমাদ্দার, কনিষ্ঠ পরামর্শক ডা. মনোজ কুমার মালাকার, আবাসিক চিকিৎসক ডা. শিশির বসু ও আইপিসির ফোকাল পারসন মো. সাইদুর রহমান প্রমূখ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers