শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
রামপালে নবনির্বাচিত চেয়ারম্যানদের সংবর্ধনা প্রদান 

রামপালে নবনির্বাচিত চেয়ারম্যানদের সংবর্ধনা প্রদান 

মেহেদী হাসান,নিজস্ব প্রতিবেদক
বাগেরহাটের রামপালে শারদীয় দূর্গাপুজা উপলক্ষে নবনির্বাচিত চেয়ারম্যানদের সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টায় উপজেলার হুড়কা ইউনিয়নের বাবুরবাড়ি দূর্গামন্দির প্রাঙ্গণে এই সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে হুড়কা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তপন কুমার গোলদারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মোঃ আবু সাঈদ। ভেকটমারি বেলাই সার্বজনীন দূর্গাপূজা উদযাপন কমিটি কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে দশটি ইউনিয়নের মধ্যে নয়টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানদের সংবর্ধনা দেওরা হয়েছে। যথাক্রমে, গৌরম্ভা ইউনিয়নের চেয়ারম্যান রাজিব সরদার, মুন্সি বোরহান উদ্দিন জেড, মোঃ আব্দুল্লাহ ফকির, মোঃ নাসির উদ্দিন, তপন কুমার গোলদার, হাওলাদার রফিকুল ইসলাম বাবুল, তরফদার মাহফুজুর হক টুকু, তালুকদার সাব্বির আহম্মেদ। এরমধ্যে রাজনগর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হান্নান ডাবলু সম্প্রতি প্রয়ত হওয়ার ওই আসনটিতে উপনির্বাচন হওয়ার প্রক্রিয়াধীন আছে।উক্ত অনুষ্ঠানে হুড়কা ইউনিয়নের সকল ওয়ার্ড সদস্য ও আওয়ামী লীগসহ বিভিন্ন অংগ সংগঠনের নেতাকর্মীদেরও সংবর্ধনা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers