সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
রামপালে  স্বাস্থ্যবিধি মেনে পূজার আনুষ্ঠানিকতা শুরু 

রামপালে  স্বাস্থ্যবিধি মেনে পূজার আনুষ্ঠানিকতা শুরু 

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা || রামপাল উপজেলার ১৩৯ টি মণ্ডপে স্বাস্থ্যবিধি মেনে দুর্গা পূজা শুরু হয়েছে। উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও বাগেরহাট জেলা পরিষদের সদস্য অসীত বরণ কুণ্ডু জানান, শান্তিপূর্ণভাবে স্বাস্থ্য বিধি মেনে শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে। আসা করি শান্তিপূর্ণভাবে এ উৎসব সম্পন্ন হবে। বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার এবং সাবান পানি দিয়ে হাত ধোয়া বা স্যানিটাইজার অবশ্যই ব্যবহার করতে হবে। এ জন্য প্রতিটি মন্দিরে ১০ জন করে সেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে। তবে হুড়কার গোনাবেলাই, মন্দির, ভ্যাকোটমারী মন্দির ও গিলা তলা মন্দির এলাকায় আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ নজরদারির দাবী জানান। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবীর হোসেন এর কাছে জানতে চাইলে তিনি জানান, প্রতিটি মন্দিরের জন্য ৫০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন, পুলিশ ও আনসার সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব পালনে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহন করা হয়েছে। এ জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers