সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
রামপালে স্থগিত হওয়া রাজনগর ইউপি নির্বাচনে ৪ জনের মনোনয়ন জমা

রামপালে স্থগিত হওয়া রাজনগর ইউপি নির্বাচনে ৪ জনের মনোনয়ন জমা

নিজস্ব প্রতিবেদক

রামপালের রাজনগর ইউপিতে চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু জনিত কারনে স্থগিত হওয়া নির্বাচনে রবিবার মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে দুইজন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। পূর্বের দুই জনসহ এ নিয়ে ওই ইউনিয়নে মোট ৪ জন চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দেন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন, নৌকা প্রতীকের সুলতানা পারভীন ময়না, স্বতন্ত্র প্রার্থী বদরুল হুদা হিরু, মো. মিজানুর রহমান ও আমিনুর রহমান। উপজেলা রিটার্নিং কর্মকর্তা মো. মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। উল্লেখ, গত ১০ আগষ্ট রাজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নৌকা প্রতীকের প্রার্থী সরদার আ. হান্নান ডাবলু’র মৃত্যু জনিত কারনে নির্বাচন স্থগিত ঘোষণা করে নির্বাচন কমিশন। তার সহধর্মিণী কেন্দ্রীয় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বোর্ডের কাছে স্বামীর স্থলে নৌকা প্রতীক চেয়ে আবেদন করেন। নির্বাচনী মনোনয়ন বোর্ড তাকে নৌকা প্রতীক প্রদানের পর তিনি রবিবার তার মনোনয়ন জমা দেন। আওয়ামী লীগ থেকে অনেক চেয়ারম্যান প্রার্থী দলীয় মনোনয়ন চেয়ে আবেদন করলেও সরকারিভাবে জমাদানের শেষ দিনে তেমন কাউকে দেখা যায়নি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers