শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
রামপালে র‍্যাবের অস্ত্র উদ্ধার মামলার আসামির স্বজনদের আকুতি

রামপালে র‍্যাবের অস্ত্র উদ্ধার মামলার আসামির স্বজনদের আকুতি

মেহেদী হাসান,নিজস্ব প্রতিবেদক
খুলনা র‍্যাব-৬ এর সদস্যদের অভিযানে উদ্ধার হওয়া অস্ত্রটি ব্যালিস্টিক পরীক্ষার দাবি জানিয়েছে মামলার আসামির স্বজনরা। জানা গেছে, গত শুক্রবার রাত অনুমান ৮ টার সময় উপজেলার বড়দূর্গাপুরস্থ তাপবিদ্যুৎ কেন্দ্রের রাস্তার পাশের জনি শেখের মুদি/ ইলেকট্রনিক্সের দোকানে অভিযান চালিয়ে একটি দেশী তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। ওই ঘটনায় র্যাব-৬ এর ডিএডি নায়েব সুবেদার রফিক উদ্দিন আহমেদ বাদী রামপাল থানায় একটি মামলা দায়ের করেন। যার নম্বর ০২। তারিখ ০৯-১০-২০২১।  মামলার আসামির পিতা আব্দুল আজিজ ও ভাই জিল্লুর রহমান অভিযোগ করে বলেন, শত্রুতাপূর্বক আকরাম ও জাহাঙ্গীর ষড়যন্ত্র করে জনিকে ফাঁসিয়ে দিয়েছে। একই কথা বলেন, ওই গ্রামের মাজহারুল, এহিয়াসহ অনেকে। তার বলেন, গত ১৯-০৭-২০২১ তারিখ তাপবিদ্যুৎ কেন্দ্রের ৪ শ কেজি চুরি হওয়া তামার তারসহ একটি পিকআপ আটক করে। ওই ঘটনাকে কেন্দ্র করে শত্রুতা শুরু করে আকরাম ও জাহাঙ্গীর। তারই ধারাবাহিকতায় গত শুক্রবার (০৮-১০-২০২১) র্যাব কে অসত্য তথ্য প্রদান করে প্রতিপক্ষ। তারা আরও জানান, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। উদ্ধারকৃত অস্ত্রের ব্যালিস্টিক পরীক্ষা করলে প্রকৃত সত্য উদ্ঘাটন হবে। তদন্তে যদি জনির সম্পৃক্ততা পাওয়া যায় তবে তার শাস্তি হোক। তারা খুলনার র‍্যাব-৬ ও রামপাল থানা পুলিশের কাছে আবেদন জানিয়ে বলেন,  ঘটনার তদন্ত করলে প্রকৃত সত্য উদ্ঘাটন হবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers