বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
“আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন” বাগেরহাটের খাঁনপুর ইউনিয়নের ১নং ওর্য়াডে খালেক এর প্রচারনা তুঙ্গে

“আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন” বাগেরহাটের খাঁনপুর ইউনিয়নের ১নং ওর্য়াডে খালেক এর প্রচারনা তুঙ্গে

চুলকাটি ডেস্ক।
বাগেরহাট সদর উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮নং খাঁনপুর ইউনিয়নের ১নং ওর্য়াডে সাধারন সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল খালেক শেখ এর আপেল প্রতিকের গণসংযোগ প্রচার ও প্রচারনা এখন তুঙ্গে উঠেছে। মঙ্গলবার দিনব্যাপী এ গণসংযোগে তিনি যুগীডাঙ্গা নবাবপুর গ্রামের কুন্ডুপাড়া, বর্নিকপাড়া, ঝষিপাড়া, নাথপাড়া ও চুলকাটি বাজারসহ বিভিন্ন স্থানে বাড়ীবাড়ী ও দোকানে দোকানে গিয়ে এ প্রচারনা করেন, এবং তিনি আপেল প্রতিকের ভোট প্রার্থনা করেন। তিনি দুইদুইবারের নির্বাচিত জনপ্রতিনিধি। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, উপজেলা আ,লীগের সাংস্কৃৃতিক বিষয়ক সম্পাদক মোঃ আব্দুস সাত্তার শেখ, যুবলীগ নেতা আব্দুল মান্নান শেখ, ইমরান হোসেন, আকরাম হোসেন, কামাল হোসেন, আফজাল হোসেন ও মোঃ দাউদ শেখ প্রমুখ। সাধারন সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল খালেক শেখ বলেন, আমি গতবার বিপুল ভোটের মাধ্যমে প্রতিদ্বন্দি প্রার্থীকে পরাজিত করে ১নং ওর্য়াডের সাধারন সদস্য নির্বাচিত হই। এবং নির্বাচিত হয়ে বিগত বছর গুলিতে উক্ত ওর্য়াডে ১৩টি ইটের সলিং রাস্তা, ৩টি কালভ্যাট, ১২৫জন ব্যাক্তিকে বয়স্ক ভাতার কার্ড, ১শত জনকে বিধবা ভাতার কার্ড, ৩৫জনকে প্রতিবন্ধি ভাতার কার্ড, শতাধিক পরিবারকে ফ্রেয়ারপ্রাইজ চাউলের কার্ড, ৪০টি অস্বচ্ছল পরিবারকে ভিডিজি কার্ড, ৩০জন মহিলাকে মাতৃত্বকালিন ভাতার র্কাড এবং ১৪জন অস্বচ্ছল ব্যাক্তিকে কর্মসূজন কর্মসূচিতে স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে অন্তরভুক্ত করে তাদের বিভিন্ন ভাতার আওতায় আনতে সক্ষম হয়েছি। তিনি আরো বলেন, আমি পুনঃরায় নির্বাচিত হলে বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকমুক্ত সমাজ ও টেকসই উন্নয়নে কাজ করবেন বলেও তিনি জানান। তাঁকে এই ওয়ার্ডের সাধারন জনগন বিপুল ভোটের মাধ্যমে তাঁকে আবারও বিজয় করবেন বলেও তিনি আশাবাদী। উল্লেখ্য উক্ত ওর্য়াডে প্রায় ১৯৭৬ভোটার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

 

 

 

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers