সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
রামপালে ষড়যন্তমূলক মামলায় রেহাই ও পাওনা টাকা ফেরতের দাবীতে সংবাদ সম্মেলন

রামপালে ষড়যন্তমূলক মামলায় রেহাই ও পাওনা টাকা ফেরতের দাবীতে সংবাদ সম্মেলন

মেহেদী  হাসান,রামপাল (বাগেরহাট) প্রতিনিধি : রামপালে ষড়যন্ত্রমূলক মামলা থেকে রেহাই পেতে ও পাওনা টাকা ফেরত পাওয়ার দাবীতে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী।শনিবার বেলা ১১টায় প্রেসক্লাব রামপাল এর অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন উপজেলার কুমলাই গ্রামের আলহাজ্ব আহম্মদ আলীর পুত্র হাওলাদার নাজির উদ্দিন।লিখিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন প্রায় ৭/৮ বছর ধরে বাগেরহাট সদরের বারাকপুর মৎস্যবাজারে আল মদিনা মৎস্য আড়তে দশানী গ্রামের সৈয়দ সামছুজ্জোহার পুত্র সৈয়দ সামছুল আলম ও রামপালে কুমলাই গ্রামের আবু বকর সিদ্দিকের পুত্র হাওলাদার আবু সাইদের সাথে ব্যবসা করে আসছিলেন।

টাকা পয়সা নিয়ে বিরোধ সৃষ্টি হওয়ায় পার্টনারদের সাথে ব্যবসায় বন্ধ করে দিয়ে পাওনাকৃত ৮ লক্ষ টাকা দাবী করায় ক্ষিপ্ত হয়ে রাবেয়া বেগম নামের জনৈক এক মহিলাকে দিয়ে একটি হয়রানীমূলক মামলা দায়ের করান। যা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।

পরবর্তীতে ওই মহিলাকে ব্যবসার এক পার্টনার হাওলাদার আবু সাইদ বিয়ে করে ঘর সংসার করছে। মামলার বিষয়টি অত্যন্ত সুপরিকল্পিত ও সাজানো যা এই বিববাহের মাধ্যমে প্রমানিত হয়।এ ব্যাপারে অভিযুক্ত হাওলাদার আবু সাইদের সাথে মুঠোফোনে কথা হলে তিনি রাবেয়াকে বিবাহের কথা স্বীকার করে বলেন, নাজির কোন টাকা পয়সা পাবেন না।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers