বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
চুলকাটি প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলার খাঁনপুর ইউনিয়নের ভট্র-বালিয়াঘাটা এলাকায় রানী বেগম (৩৫) নামের একজন গৃহবধু গত ৫দিন ধরে নিখোঁজ রয়েছেন। গৃহবধুকে হারিয়ে তার স্বামী সন্তান ও আত্নীয় স্বজনেরা দিশেহারা হয়ে পড়েছেন। তিনি উক্ত গ্রামের মোঃ আসাদুল্লাহ শেখ এর স্ত্রী। এ ব্যাপারে সংশ্লিষ্ট মডেল থানায় ১টি সাধারন ডাইরী করা হলেও পুলিশ ঐ গৃহবধুর কোন সন্ধ্যান দিতে পারেনি। জানা গেছে, উক্ত গৃহবধু গত ৩১আগষ্ট বিকালে নিজ বাড়ী হইতে কাউকে কিছু না বলে অজানার উদ্যেশ্যে রওনা হয়। সন্ধ্যায় তার স্বামী মোঃ আসাদুল্লাহ শেখ বাড়ীতে এসে স্ত্রীকে না পেয়ে বিভিন্ন স্থানে খুজতে থাকেন। কিন্তু কোথাও তাঁকে পাওয়া যাচ্ছে না। তাঁকে না পেয়ে তার বড় কন্যা আফরিন ও পুত্র হাছিব এখন পাগলের মত প্রলাপ বকছে। স্ত্রীকে ফিরে পেতে তিনি ৩রা সেপ্টেম্বর বাগেরহাট মডেল থানায় ১টি সাধারন ডাইরী করেছেন, যার নং-১৬২।
Leave a Reply