শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
রামপালে দারোগা আনসারের বিরুদ্ধে মারপিটের অভিযোগ  

রামপালে দারোগা আনসারের বিরুদ্ধে মারপিটের অভিযোগ  

Open plz
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপাল থানায় শালিস বৈঠকে তর্কিত জমি লিখে না দেওয়ায় গিয়াস উদ্দিন মামুন ফারাজী (৩২) নামের এক যুবককে দারোগা কর্তৃক মারপিটের অভিযোগ উঠেছে। আহত যুবককে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভয়ে ওই যুবক ও তার পরিবারের সদস্যরা কোথাও অভিযোগ করতে সাহস পাচ্ছেন না। অভিযুক্ত এসআই আনসার উদ্দিন খান শালিস বৈঠকের বিষয়টি নিশ্চিত করলেও মারপিটের কথা অস্বীকার করেন।
মামুনের স্ত্রী মাজেদা বেগম জানান, উপজেলার শ্রীফলতলা গ্রামে তার মা কুলসুমার কিছু জমি আছে। সেই জমি নিয়ে স্থানীয় পপি, নাসির ও কুতুব মল্লিকের সাথে বিরোধ রয়েছে। ও জমি নিয়ে আদালতে বাটোয়ারা মামলা রয়েছে। আমরা একটি ৭ ধারার মামলা করে রায় ও পেয়েছি। রামপাল থানায় বিবাদীরা একটি অভিযোগ করে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার সময় আমি ও আমার মা এবং স্বামী মামুন থানায় গোলে থানার গোল ঘরে দারোগা আনসার উদ্দিন আমাদের ওই জমি স্টাম্পে লিখে দিতে বলেন। আমার স্বামী কারো কোন স্বাক্ষর দিতে নিষেধ করলে দারোগা ভিষণভাবে ক্ষিপ্ত হয়ে মাথা ধরে মোচড় দিয়ে কিল চড় মারতে মারতে থানার গেটের বাইর করে দেন। এ সময় বিবাদীরাও তাকে মারপিট করে।  একই অভিযোগ করে আহত মামুন বলেন, দারোগা আনসার আলী তাকে কিল, চড় ও গলা চেপে ধরেন। তিনি এর বিচার চান। এ বিষয়ে রামপাল থানার ওসি (ভারপ্রাপ্ত) জগন্নাথ এর কাছে জানতে চাইলে তিনি জানান, বিষয়টি আমি জানি না তবে এমনটি হলে তার খুব দুঃখজনক। আমাকে কেউ কোনো অভিযোগ করেনি, আমি খোঁজ নিচ্ছি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers