বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
চুলকাটি প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলার চুলকাটি সহ পার্শ্ববতী বিভিন্ন কালি ও গোবিন্দ মন্দিরে ভাগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দিনব্যাপী স্বঃস্বঃ মন্দির কমিটির আয়োজনে দিনব্যাপী ব্যাপক কর্মসূচি পালন করা হয়েছে। করোনা পরিস্থিতির কারনে প্রতিটি মন্দিরে স্বল্প পরিসরে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন পালন করা হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মন্দির চত্তরে শ্রী শ্রী গীতা পাঠ পূজা অর্চনা ছাড়াও নামসংকীতন ও প্রসাদ বিতরন করা হয়েছে। রাখাগাছি ইউনিয়নের কোররী সার্বজনীন গোবিন্দ মন্দিরে অনুরুপ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এছাড়া চুলকাটি বাজার গোবিন্দ মন্দির, সুনগর সার্বজনীন গোবিন্দ মন্দির ও বিভিন্ন বাড়ীর ব্যাক্তিগত মন্দিরে অনুরুপ ভাগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে।
Leave a Reply