বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে আলোচনায় জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার পানির অভাবে  বোরো ধানে ব্যাপক ক্ষতি, চরম দুশ্চিন্তায় বাগেরহাট  ও রামপালের কৃষকরা বাগেরহাটে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানে ভট্ট আবাসন কেন্দ্রে এমপি মনজুরুল হক রাহাদ বৃটেনের কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্টে  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাযা হিসাবে স্বীকৃতি দেওয়ার আহবান, চুলকাটিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন মিথ্যা অভিযোগ ও অপ-প্রচারের প্রতিবাদে বাগেরহাটে সংবাদ সম্মেলন মোংলা বন্দর পরিদর্শন  সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী প্রেসক্লাব রামপালের পক্ষ থেকে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম-কে অভ্যর্থনা নারী আসনে এমপি হতে চান- মিসেস মনিরা ইসলাম মানবিক সেবক শেখ ফরিদুল ইসলাম প্রতিমন্ত্রী (এমপি) হওয়ায় চুলকাটি প্রেসক্লাব শুভেচ্ছা ও অভিনন্দন
“পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে” ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার প্রদান

“পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে” ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার প্রদান

ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় সহায়তা প্রদানের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার প্রদান ও উপকার ভোগীদের বিভিন্ন প্রকারের গাছের চারা বিতরণ করা হয়েছে। রবিবার বিকাল ৪টায় উপজেলা অডিটরিয়ামে উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অসিম কুমার সমাদ্দারের নিকট এ গুলি প্রদান করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম। পল্লী সঞ্চয় ব্যাংক ফকিরহাট শাখা ব্যবস্থাপক তুষার কান্তি রায়ের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার বিশ্বাস ও ইউপি চেয়ারম্যান মো: রেজাউল করিম ফকির প্রমূখ। এসময় জুনিয়র অফিসার হিটলার বিশ্বাস, দিপা রানী দাশ, মাঠকর্মী বিজয় দেব, পরিমল কির্ত্তনীয়া, কম্পিউটার অপরেটর হেলা খাতুন উপস্থিত ছিলেন। এদিন ২৫জন উপকার ভোগীদের মাঝে ১০লক্ষ টাকা ৫শতাংশ হারে ঋণ বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers