শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
কচুয়ায় হাজেরা খাতুন হেলথকেয়ার লিঃ এর পরিচালনা পরিষদ গঠন

কচুয়ায় হাজেরা খাতুন হেলথকেয়ার লিঃ এর পরিচালনা পরিষদ গঠন

বাগেরহাট অফিস
বাগেরহাটের কচুয়ায় হাজেরা খাতুন হেলথ কেয়ার লি: এর পরিচালনা পরিষদ গঠন করা হয়েছে। কচুয়া উপজেলা সদরের কচুয়া-দাখিল মাদ্রাসা (বেইলি ব্রিজ এর পূর্ব পাশে) সড়কের নিজস্ব ভবনে প্রতিষ্ঠানটির অংশীদারদের উপস্থিতিতে তিন বছরের জন্য এই কমিটি গঠন করা হয়।
অবসরপ্রাপ্ত উপ সচিব স্বপন কুমার মন্ডলকে চেয়ারম্যান, শফিকুল আলম ভাইসকে চেয়ারম্যান, ব্যবসায়ী মো: রাকিব হাসানকে ব্যবস্থাপনা পরিচালকসহ আরও ৮ জন পরিচালক নিয়ে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য পরিচালকরা হলেন, বীর মুক্তিযোদ্ধা প্রতাপ চন্দ্র রায়, বিমল কৃষ্ণ দত্ত, মো: আনোয়ার হোসেন, খান মো: এমদাদুল ইসলাম, অর্পণ কুমার মন্ডল মোঃ মঈনুল ইসলাম শিকদার, মো:জাহিদুল ইসলাম মো: রাহাতুল ইসলাম। কমিটি গঠন শেষে নব নির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
২০১৮ সালে কচুয়া উপজেলার বিভিন্ন পর্যায়ের ৫০ জন উদ্যোক্তা নিজ অর্থায়নে উপজেলা সদরের প্রাণকেন্দ্রে নিজস্ব জমিতে হাজেরা খাতুন হেলথ কেয়ার লিমিটেড নামের বেসরকারি এই স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। শুরু থেকে প্রতিমাসে ফ্রি মেডিকেল ক্যাম্প ও এলাকার মানুষকে স্বাস্থ্য সচেতন করতে ভূমিকা রাখছে প্রতিষ্ঠানটি। করোনা ভাইরাসের প্রাদূর্ভাব শুরু হওয়ার পর থেকে এলাকার মানুষকেব করোনা মূক্ত রাখতে নিজেদের কার্যক্রম আরও বিস্তরিত করছে প্রতিষ্ঠানটির কর্তাব্যক্তিরা।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers