বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার
বাগেরহাট সদর উপজেলার চুলকাটি বাজারে গাঁজাসহ দীন ইসলাম (২১) নামের একজন মাদক বিক্রেতাকে হাতেনাতে আটক করেছেন চুলকাটি তদন্ত কেন্দ্রের পুলিশ। বুধবার রাত ৮ টার দিকে চুলকাটি ঋষিপাড়ার নবনির্মিত রেল লাইনের কালভার্টের কাছে তাকে আটক করা হয়। আটককৃত দীন ইসলাম রাখালগাছি ইউনিয়নের সৈয়দপুর গ্রামের নুরুন্নবী ফকিরের পুত্র। পুলিশ জানান, বুধবার রাতে চুলকাঠি ঋষিপাড়ার নবনির্মিত কালভার্টের কাছে মাদকদ্রব্য বিকিকিনি হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে চুলকাটি পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পুলিশ পরিদর্শক (এস.আই) মোঃ জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে তিনি সেখানে অভিযান চালান। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতা দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করেন। এসময় তার দেহ তাল্লাশী করে আনুমানিক ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ বিষয়ে বাগেরহাট মডেল থানা পুলিশের অফিসার ইনচাজ (ওসি) কে.এম আজিজুল ইসলাম এর সাথে আলাপ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এ ঘটনায় মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে।
Leave a Reply