সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
রামপালে ছাত্রলীগের উদ্যোগে ১৫ আগষ্টের শোক দিবস পালন

রামপালে ছাত্রলীগের উদ্যোগে ১৫ আগষ্টের শোক দিবস পালন

মেহেদী হাসান,নিজস্ব প্রতিবেদক
রামপাল উপজেলা ছাত্রলীগের উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে ১৫ আগষ্ট ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় উপজেলার অডিটোরিয়ামে উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ সাদীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোল্লা আ. রউফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব শেখ মো. আবু সাইদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ আব্দুল জলিল, খুলনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোহাম্মদ আবু হানিফ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনির আহমেদ প্রিন্স, ভোজপতিয়া ইউপি চেয়ারম্যান (বেসরকারিভাবে নির্বাচিত) তরফদার মাহাফুজুল হক টুকু, সদর ইউপি চেয়ারম্যান শেখ মো. নাসির উদ্দীন, উজলকুড় ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মুন্সি বোরহান উদ্দিন জেড, জেলা পরিষদ সদস্য অসীত বরণ কুন্ডু, সেচ্ছাসেবক লীগের সভাপতি সরদার বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক চয়ন মন্ডল, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ফকির রবিউল ইসলাম, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাজু, সাংগঠনিক সম্পাদক আবুবকার সিদ্দিক, উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক উত্তম চক্রবর্তী প্রমুখ। বঙ্গবন্ধু ও জাতীয় নেতাদের জীবন ও কর্মের উপর আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এ সময় উপজেলার ১০ ইউনিয়নের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যাক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers